ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মদ না পেয়ে ভারতে স্যানিটাইজার পানে ১০ জনের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০
  • ৩৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে লকডাউনের কারণে মদ কিনতে পারেননি তারা। পরে স্যানিটাইজার পান করে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ প্রদেশের প্রকাসাম জেলায়। খবর রয়টার্স’র।  

শুক্রবার স্থানীয় পুলিশ জানায়, কুড়িচেদু গ্রামের বাসিন্দাদের মধ্যে কয়েকজন গত কয়েকদিন ধরে স্যানিটাইজারের সঙ্গে পানি এবং কোমল পানীয় মিশিয়ে পান করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে দু’জন মারা যান এবং বাকি ৮ জন শুক্রবার সকালের দিকে মারা গেছেন।

প্রকাসাম জেলার পুলিশ সুপার সিদ্ধার্থ কুশল বলেন, ‘অন্ধ্রপ্রদেশে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউনের মেয়াদ কয়েকদিন আগে বাড়ানো হয়। এ কারণে ঐ এলাকার সব মদের দোকান বন্ধ রয়েছে। মৃত ব্যক্তিরা মাদকাসক্ত ছিলেন এবং লকডাউনের কারণে তারা মদ জোগাড় করতে না পেরে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার পান করেন।’

পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে খালি হ্যান্ড স্যানিটাইজারের বোতল উদ্ধার করে পুলিশ। অসুস্থ বেশ কয়েকজন হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন বলে পুলিশ জানায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মদ না পেয়ে ভারতে স্যানিটাইজার পানে ১০ জনের মৃত্যু

আপডেট টাইম : ১২:১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০