ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

যুক্তরাষ্ট্রে মৃত্যু বাড়ল আরও ১৫শ’, আক্রান্ত ৪৭ লাখ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০
  • ৪৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনায় সবচেয়ে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে আরও দেড় হাজার মানুষের প্রাণ কেড়েছে করোনা। এতে করে মৃতের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ছাড়িয়েছে। নতুন করে প্রায় ৭১ হাজার মানুষের করোনা শনাক্ত হওয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৪৭ লাখে দাঁড়িয়েছে।

আক্রান্ত ও প্রাণহানির বড় একটি অংশ ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস, নিউ জার্সি, ইলিনয়েস ও জর্জিয়ার মতো অঙ্গরাজ্যগুলোর। এমতাবস্থায় কার্যকরি ভ্যাকসিনের পথচেয়ে দিন গুনছে সর্বোচ্চ ক্ষমতার দেশটি।

তবে, ট্রাম্পের দেশে কমেছে সুস্থতার হার। এখন পর্যন্ত আক্রান্তদের অর্ধেক রোগী স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছেন। যার সংখ্যা ২৩ লাখ ২৭ হাজার। বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’

এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা এখন ক্যালিফোর্নিয়ায়। প্রাণহানি তুলনামূলক কম হলেও এ শহরে করোনার শিকার পৌনে ৫ লাখ ২ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯ হাজার ১৯৪ জনের।

ফ্লোরিডায় সংক্রমণ এক লাফে চার লাখ ৭০ হাজার পেরিয়েছে। ইতিমধ্যে সেখানে ৬ হাজার ৮৪৩ জনের মৃত্যু হয়েছে করোনায়।

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৪ লাখ ৪৩ হাজার। এর মধ্যে ৩২ হাজার ৭৬৫ জনের মৃত্যু হয়েছে।

সংক্রমণ আশঙ্কাজনকহারে দীর্ঘ হয়েই চলেছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৪৩ হাজার ছাড়িয়ে গেছে। যেখানে প্রাণহানি ঘটেছে ৬ হাজার ৯৯৮ জনের।

নিউ জার্সিতে করোনার শিকার ১ লাখ ৮৭ হাজারের বেশি। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৫ হাজার ৮৯৭ জনের।

এছাড়া, ইলিনয়স, জর্জিয়া, অ্যারিজোনা, ম্যাসাসুয়েটসস, পেনসিলভেনিয়া, উত্তর ক্যারোলিনা ও লুসিয়ানার মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

যুক্তরাষ্ট্রে মৃত্যু বাড়ল আরও ১৫শ’, আক্রান্ত ৪৭ লাখ

আপডেট টাইম : ১১:৫৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০