ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

করোনা থেকে সুস্থ এক কোটি ৯ লাখের বেশি মানুষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০
  • ৩০০ বার

হাওর বার্তা ডেস্কঃ বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ শুক্রবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে এক কোটি ৭৪ লাখ ৬৪ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৫৮ লাখ ৫৫ হাজার ৬৭৪ জন চিকিৎসাধীন এবং ৬৬ হাজার ৩৯০ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এক কোটি ৯ লাখ ৩২ হাজার ৯১২ জন সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ২২ লাখ ৮৪ হাজার ৯৬৫ জন, ব্রাজিলে ১৮ লাখ ২৪ হাজার ৯৫, ভারতে ১০ লাখ ৫৯ হাজার ৯৫, রাশিয়ায় ছয় লাখ ২৯ হাজার ৬৫৫, চিলিতে তিন লাখ ২৬ হাজার ৬২৮, দক্ষিণ আফ্রিকায় তিন লাখ ৯ হাজার ৬০১, পেরুতে দুই লাখ ৮০ হাজার ৪৪, ইরানে দুই লাখ ৬১ হাজার ২০০, মেক্সিকোতে দুই লাখ ৭২ হাজার ১৮৭, পাকিস্তানে দুই লাখ ৪৬ হাজার ১৩১, সৌদি আরবে দুই লাখ ৩১ হাজার ১৯৮, তুরস্কে দুই লাখ ১৩ হাজার ৫৩৯, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১, ইতালিতে এক লাখ ৯৯ হাজার ৭৯৬, জার্মানিতে এক লাখ ৯২ হাজার,  বাংলাদেশে এক লাখ ৩২ হাজার ৯৬০, কাতারে এক লাখ সাত হাজার ১৩৫, কানাডায় এক লাখ ৮৬২, ফ্রান্সে ৮১ হাজার ৫০০ জন এবং চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৯৭৪ সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া কুয়েতে ৫৭ হাজার ৩৩০ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫৩ হাজার ৬২৬, সিঙ্গাপুরে ৪৬ হাজার ৩০৮, সুইজারল্যান্ডে ৩১ হাজার ১০০, দক্ষিণ কোরিয়ায় ১৩ হাজার ১৮৩, অস্ট্রেলিয়ায় ১০ হাজার ৬১৯ ও মালয়েশিয়ায় আট হাজার ৬১৭ জন  সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং ছয় লাখ ৭৬ হাজার ৪০৯ জন রোগী মারা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

করোনা থেকে সুস্থ এক কোটি ৯ লাখের বেশি মানুষ

আপডেট টাইম : ১১:১৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০