ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী এশিয়ার শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান ২০তম ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক শামীম রেজা

বৃদ্ধাশ্রমে বিএনপির ঈদ উপহার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০
  • ৩৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ বৃদ্ধাশ্রমের পরিবার-পরিজনবিহীন সুবিধাবঞ্চিত শিশু ও বয়স্কদের ‘ঈদ উপহার’ দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার মিরপুরের পাইকপাড়ায় ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’-এ বিএনপির পক্ষ থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রতিষ্ঠানটির প্রধান মিল্টন সমাদ্দারের হাতে উপহারসামগ্রী তুলে দেন।

ঈদ উপহারের মধ্যে বৃদ্ধাশ্রমের জন্য ২৫টি বেড, ইলেট্রিক ফ্যান, খাবার সামগ্রী রয়েছে। সুবিধাবঞ্চিত শিশুদের হাতে চকোলেট তুলে দেন রিজভী। উপহার সামগ্রী বিতরণের আগে রিজভী চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারের অসহায় বৃদ্ধ ও শিশুদের খোঁজখবর নেন। তাদের সঙ্গে কুশল বিনিময় করে কিছুটা সময় কাটান।

সংক্ষিপ্ত বক্তব্যে বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার মতো এ ধরনের মহতী উদ্যোগের প্রশংসা করে রিজভী বলেন, যখন চারিদিকে মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি ও ক্যাসিনোর কথা শুনছি, তখন নীরবে মিল্টনের মতো মানুষ মানবসেবায় নিজের জীবনকে উৎসর্গ করেছেন- এজন্য তার প্রশংসা করতে হয়। এ ধরনের কর্ম দেশের মানুষকে উজ্জীবিত করবে।

তিনি বলেন, আমরা যেমন গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করছি, তেমনি অসহায় মানুষদের পাশে যারা দাঁড়াচ্ছেন তাদেরও আমাদের পক্ষ থেকে যতটুকু সহায়তা করা দরকার সেটা করছি। আজকে এই কর্ম মানবতার চরম দৃষ্টান্ত বলে আমি মনে করি।

রিজভী আরও বলেন, যারা শহীদ জিয়াউর রহমানের দর্শনে বিশ্বাস করে, যারা দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাস করে, অবশ্যই তারা মানবতার পক্ষে কাজ করে। অনুষ্ঠানে চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দার ও যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ উপস্থিত ছিলেন। ২০১৪ সালের অক্টোবরে এই বৃদ্ধাশ্রমটি প্রতিষ্ঠা করেন মিল্টন নিজের উদ্যোগে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

বৃদ্ধাশ্রমে বিএনপির ঈদ উপহার

আপডেট টাইম : ০৮:৫৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০