ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

যুক্তরাষ্ট্রে করোনায় প্রতি মিনিটে মারা যাচ্ছেন একজন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
  • ৩০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বের মধ্যে করোনাভাইরাস মহামারিতে সর্বাধিক ভুক্তভোগী দেশের তালিকায় এখনও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যেই সেখানে করোনায় মোট প্রাণহানির সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে। এছাড়া, দেশটিতে প্রতি মিনিটে অন্তত একজন করোনাভাইরাস সংক্রান্ত জটিলতায় মারা যাচ্ছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বুধবার যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪৬১ জন, যা গত ২৭ মে’র পর থেকে সর্বোচ্চ। ওইদিন দেশটিতে মৃতের তালিকায় নাম উঠেছিল ১ হাজার ৪৮৪ জনের।

গত দুই মাসের মধ্যে সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু বাড়ছে সর্বোচ্চ হারে। গত ১১ দিন ধরে দৈনিক এক হাজারের বেশি মানুষ মারা গেছেন সেখানে।

দেশটিতে গত তিন সপ্তাহ ধরে মৃত্যুর হার বাড়লেও জুনের পর থেকে প্রথমবারের মতো সাপ্তাহিক করোনায় আক্রান্তের হার কমতে দেখা গেছে।

চলতি মাসে অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা ও টেক্সাসের হাসপাতালগুলোতে কোভিড-১৯ রোগীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। সংক্রমণ বৃদ্ধির কারণে মার্চ-এপ্রিলে জারি করা লকডাউন পুরোপুরি তুলে অর্থনৈতিক কার্যক্রম ফের চালুর সিদ্ধান্ত স্থগিত করতে বাধ্য হয়েছে মার্কিন প্রশাসন।

চলতি মাসে করোনায় মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে সবার চেয়ে এগিয়ে টেক্সাস। সেখানে অন্তত ৪ হাজার ৩০০ মানুষ এ অসুখে মারা গেছেন। এরপর ফ্লোরিডায় ২ হাজার ৯০০ এবং সর্বাধিক জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় ২ হাজার ৭০০ মানুষ মারা গেছেন।

এ তিনটি অঙ্গরাজ্য করোনায় মৃতের সংখ্যা বৃদ্ধির হারে এগিয়ে থাকলেও মোট মৃত্যুতে এখনও শীর্ষে নিউইয়র্ক। এছাড়া, প্রতি লাখে মৃত্যুর হারে এগিয়ে রয়েছে নিউজার্সি।

সর্বাধিক করোনা সংক্রমিত ২০টি দেশের মধ্যে প্রতি লাখে মৃত্যুর হারে ছয় নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রতি এক লাখ মানুষের মধ্যে করোনায় মারা গেছেন অন্তত ৪৫ জন। এই তালিকায় তাদের চেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাজ্য, স্পেন, ইতালি, পেরু ও চিলি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

যুক্তরাষ্ট্রে করোনায় প্রতি মিনিটে মারা যাচ্ছেন একজন

আপডেট টাইম : ০৯:৫২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০