ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আজ থেকে শুরু পবিত্র হজের আনুষ্ঠানিকতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
  • ২৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ থেকে শুরু পবিত্র হজের আনুষ্ঠানিকতা। ফজরের নামাজ শেষে কাবা শরীফ তাওয়াফ করে মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন মাত্র ১০ হাজার মুসল্লি।

১২ জিলহজ পর্যন্ত, মিনা, মুজদালিফা, আরাফাতের ময়দান ও মক্কায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন মুসল্লিরা। তবে করোনার কারণে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিচ্ছে সৌদি আরব। প্রতিদিন কমপক্ষে ১০ বার জীবানুমুক্ত করা হচ্ছে কাবাঘর ও আশেপাশের স্থানগুলো। ১৮ হাজারেরও বেশি কর্মী এসব কাজে নিয়োজিত। হজের জন্য নির্দিষ্ট অন্যান্য শহরগুলোর পরিচ্ছন্নতার জন্যেও রয়েছেন ১৩ হাজার কর্মী।

এছাড়া মুসল্লিদের সেবাদানের জন্য ২৮টি সেবাকেন্দ্র খোলা হয়েছে। সৌদি আরবে বসবাসরত ২০ থেকে ৫০ বছরের মধ্যে সুস্থ ব্যক্তিরা এবার হজ পালনের সুযোগ পেয়েছেন। এদের, ৭০ ভাগই প্রবাসী বাকি ৩০ শতাংশ দেশটির নাগরিক। হাজীদের সব খরচ দিচ্ছে সৌদি সরকার। হজের দ্বিতীয় দিন আরাফাত ময়দানের খুতবা বাংলাসহ ১০টি ভাষায় অনূদিত হবে।

এদিকে জমজমের পানি বোতলে করে সরবরাহ করা হবে হাজীদের। তবে করোনার কারণে ছোয়া যাবে না কাবাঘর, কালো পাথরে চুমু খাওয়াও এবার নিষিদ্ধ। নামাজ পড়ার জন্য আনতে হবে নিজস্ব জায়নামাজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আজ থেকে শুরু পবিত্র হজের আনুষ্ঠানিকতা

আপডেট টাইম : ১০:২৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০