ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু দেড় লাখ ছাড়াল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
  • ২৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছেই। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বিপর্যস্ত ট্রাম্পের দেশ।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪৪ লাখ ৩৩ হাজার ৪১০ জন। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৫০ হাজার ৪৪৪ জন।

দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২১ লাখ ৩৬ হাজার ৬০৩ জন। বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ২১ লাখ ৪৬ হাজার ৩৬৩। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৯ হাজার ১শ জন।

গত ৩১ ডিসেম্বর চীনে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। তারপর থেকে এখন পর্যন্ত ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা। করোনায় আক্রান্ত ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সংক্রমণে দেশটির ধারে-কাছে নেই আর কোনো দেশ।

এদিকে, করোনায় আক্রান্তের সংখ্যায় নিউইয়র্ককে পেছনে ফেলেছে ক্যালিফোর্নিয়া। এতদিন পর্যন্ত নিউইয়র্কে আক্রান্তের সংখ্যা বেশি থাকলেও এখন আক্রান্তের সংখ্যা বেশি ক্যালিফোর্নিয়ায়। তবে মৃত্যুর সংখ্যায় এগিয়ে আছে নিউইয়র্ক।

ক্যালিফোর্নিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৮২৫। এর মধ্যে মারা গেছে ৮ হাজার ৫৪৫ জন। অপরদিকে, নিউইয়র্কে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ৪৬২ জন। এর মধ্যে মারা গেছে ৩২ হাজার ৭০৮ জন।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার রবার্ট ও’ব্রায়েনের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

ট্রাম্পের এই উপদেষ্টা করোনায় আক্রান্ত হওয়ার তথ্য জানেন এমন এক কর্মকর্তা বলেন, গত সপ্তাহ থেকে অফিস করছেন না ও’ব্রায়েন। একটি সূত্র বলছে, পারিবারিক এক অনুষ্ঠানে অংশ নেয়ার পর করোনায় আক্রান্ত হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রায়েন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু দেড় লাখ ছাড়াল

আপডেট টাইম : ০৯:৫৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০