ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী এশিয়ার শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান ২০তম

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী আর নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
  • ২৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার দিবাগত রাত চারটার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যা নিয়ে গত কয়েকদিন ধরে রাজধানীর আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন শফিউল বারী। অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাত দুইটার দিকে তাকে এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চারটার দিকে না ফেরার দেশে চলে যান তিনি।

কখন ও কোথায় তাকে দাফন করা হবে সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

শফিউল বারী বাবুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী আর নেই

আপডেট টাইম : ০৯:০৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০