ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

করোনায় বিশ্বের সাড়ে ৬ লাখের বেশি মানুষের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
  • ৩২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ গত একদিনের তুলনায় বিশ্বে কমেছে প্রাণহানি। গত ২৪ ঘণ্টায় ৪ হাজারের বেশি মানুষের প্রাণ ঝরেছে করোনায়। এতে করে মৃতের সংখ্যা সাড়ে ৬ লাখ ছাড়িয়ে গেছে।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত একদিনে বিশ্বের ২ লাখ ২১ হাজার ২৬০ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৬৪ লাখ ১০ হাজার ৪৭৯ জনে দাঁড়িয়েছে। প্রাণ ঝরেছে আরও ৪ হাজার ৩০৩ জনের। এতে মৃতের সংখ্যা ৬ লাখ ৫১ হাজার ৮৭৭ জনে ঠেকেছে।

তবে, আশার কথা হলো, গত ২৪ ঘণ্টায়ও প্রায় ১ লাখ ৩৫ হাজারের বেশি ভুক্তভোগী সুস্থ হয়েছেন। এতে করে মোট বেঁচে ফেরার সংখ্যা ১ কোটি ৪২ হাজার ৫০৮ জনে দাঁড়িয়েছে।

এর মধ্যে ইউরোপের কয়েকটি দেশ ও উৎপত্তিস্থল চীনে নিয়ন্ত্রণে ভাইরাসটি। তবে দেশগুলো স্বাভাবিক অবস্থায় ফিরলেও মুক্ত হচ্ছে না পুরোপুরি। এখনও প্রতিদিনই কমবেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটছে।

করোনায় ভুক্তভোগীদের মধ্যে সবার উপরে মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৭২ হাজারে কাছাকাছি। না ফেরার দেশে ১ লাখ ৪৯ হাজার ৮৪৯ জন মানুষ।

ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ২৪ লাখ ১৯ হাজার ৯০১ জনে দাঁড়িয়েছে। প্রাণহানি ৮৭ হাজার ৫২ জনে ঠেকেছে।

সংক্রমণে তিনে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে গত একদিনেই ৫০ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩৬  হাজার ছাড়িয়ে গেছে। প্রাণহানি ঘটেছে ৩২ হাজার ৮১২ জনের।

রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ৮ লাখ ১২ হাজার ছাড়িয়ে গেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ১৩ হাজার ২৬৯ জন মানুষের মৃত্যু হয়েছে করোনায়।

আফ্রিকার দেশ দক্ষিণ আফ্রিকায় সংক্রমিতের সংখ্যা ৪ লাখ ৪৫ হাজার ৪৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৬ হাজার ৭৬৯ জনের।

লাতিন আমেরিকার আরেক দেশ পেরুতেও আক্রান্ত ৩ লাখ সাড়ে সাড়ে ৮৫ হাজার ছুঁই ছুঁই। যেখানে মৃতের সংখ্যা ১৮ হাজার ২২৯ জন।

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় আক্রান্ত ৩ লাখ ৮৬ হাজার পেরিয়েছে। প্রাণ গেছে ৪৩ হাজার ৩৭৪ জন মানুষের।

চিলিতে সংক্রমণ ৩ লাখ প্রায় ৪৬ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে ৯ হাজার ১১২ জনের প্রাণ কেড়েছে করোনা।

নিয়ন্ত্রণে আসা স্পেনে আক্রান্ত বেড়ে ৩ লাখ ১৯ হাজার ৫০১ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে সেখানে ২৮ হাজার ৪৩২ জনের। গত ৪৮ ঘণ্টায় সেখানে আক্রান্ত ও প্রাণহানি ঘটেনি বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা ২ লাখ ৯৯  হাজার পেরিয়েছে। যেখানে মৃত্যু হয়েছে ৪৫ হাজার ৭৫২ জনের।

মধ্যপ্রাচ্যের ইসলামী প্রজাতান্ত্রিক দেশ ইরানে করোনার শিকার ২ লাখ ৯১ হাজার মানুষ। প্রাণহানি ঘটেছে ১৫ হাজার ৭০০ জনের।

দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে করোনার শিকার ২ লাখ ৭৩ হাজারের অধিক। মৃত্যু হয়েছে ৫ হাজার ৮২২ জনের।

সৌদি আরবে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৬৭ হাজারের কাছাকাছি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৭৩৩ জন।

কলম্বিয়ায় শনাক্ত হয়েছে ২ লাখ ৪৯ হাজার বেশি রোগী। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ হাজার ৫২৫ জনের।

ইতালিতে ২ লাখ ৪৬ হাজার করোনার ভুক্তভোগী। এর মধ্যে পৃথিবী ছেড়েছেন ৩৫ হাজার ১০৭ জন।

তুরস্কে করোনার ভুক্তভোগী ২ লাখ ২৬ হাজার মানুষ। যেখানে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৬১৩ জনের।

আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল রোববার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ২ হাজার ৯২৮ জনের। আর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১ লাখ ২৩ হাজার ৮৮২ জন ভুক্তভোগী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

করোনায় বিশ্বের সাড়ে ৬ লাখের বেশি মানুষের মৃত্যু

আপডেট টাইম : ১১:৫৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০