ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

৫ মাসে ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ছাড়াল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত কয়েক মাসে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। বিশেষ করে সরকারের কঠোর পদক্ষেপের অভাবে দেশটিতে খুব দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ছে।

দেশটিতে প্রথম করোনা রোগী শনাক্তের পাঁচ মাস পর করোনায় আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ছাড়িয়ে গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রোববার নতুন করে আরও ২৪ হাজার ৫৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছে।

ফলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২৪ লাখ ১৯ হাজার ৯১ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫৫৫ জন। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৮৭ হাজার ৪ জনের।

গত ২৬ ফেব্রুয়ারি ব্রাজিলে প্রথম করোনা শনাক্ত হয়েছিল। প্রথমদিকে দেশটিতে আক্রান্তের সংখ্যা ছিল খুবই কম। কিন্তু সাম্প্রতিক সময়ে সেখানে আক্রান্ত ও মৃত্যু আশঙ্কাজনকহারে বাড়ছে।

এদিকে ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ১৯ হাজার ৯০১ জন। এর মধ্যে মারা গেছে ৮৭ হাজার ৫২ জন।

ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১৬ লাখ ৩৪ হাজার ২৭৪ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ৬ লাখ ৯৮ হাজার ৫৭৫। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ৮ হাজার ৩১৮ জন।

এদিকে, চলতি মাসের শুরুতেই করোনায় আক্রান্ত হয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। গত ৭ জুলাই তার দেহে করোনা শনাক্ত হয়। তবে সম্প্রতি করোনা থেকে সেরে উঠেছেন তিনি। গত শনিবার তার করোনা নেগেটিভ এসেছে।

এখন পর্যন্ত ২১৩টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই রয়েছে ব্রাজিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

৫ মাসে ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ছাড়াল

আপডেট টাইম : ১১:৩৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০