ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

করোনায় মেক্সিকোর রাজ্য স্বাস্থ্যমন্ত্রীর মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
  • ২৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ মেক্সিকোর চিহুয়াহুয়া রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডা. জেসুস গ্রাজেডা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার চিহুয়াহুয়া রাজ্যের গভর্নর এ কথা জানিয়েছেন। দুই সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন গ্রাজেডা। পরে সেই করোনাতেই মারা গেলেন চিহুয়াহুয়া রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।

চিহুয়াহুয়ার গভর্নর জাভিয়ের কোরাল রোববার ফেসবুকে লিখেন, এই মুহূর্তে আমি গভীর শোক ছাড়া আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবো না। তিনি লিখেন, গ্রাজেডা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

মেক্সিকোতে এ পর্যন্ত ৪৩ হাজার ৩৭৪ জন করোনায় মারা গেছে। আর আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ছাড়িয়ে গেছে দেশটিতে। বিশ্বে সর্বাধিক মৃত্যুর তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে উত্তর আমেরিকার দেশটি।

করোনাভাইরাস দুই আমেরিকা মহাদেশে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে। বিশ্বে করোনায় সর্বাধিক মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আবার মৃত্যুর দিক দিয়ে শীর্ষে থাকা চারটি দেশের মধ্যে তিনটিই আমেরিকা মহাদেশের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

করোনায় মেক্সিকোর রাজ্য স্বাস্থ্যমন্ত্রীর মৃত্যু

আপডেট টাইম : ১০:০২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০