ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী এশিয়ার শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান ২০তম ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক শামীম রেজা

জয় আইসিটি বিপ্লবের স্থপতি, কোটি তরুণের স্বপ্নসারথি: কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
  • ৩৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ সকালে নিজ বাসভবনে “সজিব ওয়াজেদ জয়-সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি” গ্রন্থটির মোড়ক উন্মোচন করেছেন।

এসময় তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নেপথ্য কারিগর সজিব ওয়াজেদ জয়। তিনি প্রযুক্তির সহায়তায় বিস্ময়কর সাফল্য দেখিয়েছেন বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।

কাদের আরো বলেন, করোনার এই মহামারিতে দেশের চলমান উন্নয়নে কিছুটা বাধা সৃষ্টি হলেও শেখ হাসিনা নেতৃত্বের আসনে থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে সমৃদ্ধির বর্ণিল দিগন্তে। বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীন সার্বভৌম পতাকা, তিনি বাংলাদেশের স্বাধীনতার রোল মডেল এবং তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা দিয়েছেন উন্নয়ন ও অর্জনের বিশ্বব্যাপী স্বীকৃতি। শেখ হাসিনার নেতৃত্বের কারিশমা আর আইসিটির সক্ষমতার রুপকার সজীব ওয়াজেদ জয়।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রযুক্তির অব্যাহত উন্নতির কল্যাণে এটাই বদলে যাওয়া বাংলাদেশ।

আগামীকাল (২৭ জুলাই) সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে- ‘ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক; নিঃশব্দে ঘটে যাওয়া আইসিটি বিপ্লবের স্থপতি, কোটি তরুণের স্বপ্নসারথি’ বলে জয়ের প্রশংসা করেন সেতুমন্ত্রী।

আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে সজিব ওয়াজেদ জয়ের ভিশন, মিশন ও তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরাই হচ্ছে এই বইটি প্রকাশের মূল উদ্দেশ্য।

এসময় উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী এবং গ্রন্থটির প্রকাশক জোনায়েদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব ও গ্রন্থটির সম্পাদক আশরাফুল আলম খোকন এবং জয়ীতা প্রকাশনীর স্বত্বাধিকারী ইয়াসিন কবির জয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

জয় আইসিটি বিপ্লবের স্থপতি, কোটি তরুণের স্বপ্নসারথি: কাদের

আপডেট টাইম : ০৭:১৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০