ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী এশিয়ার শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান ২০তম ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক শামীম রেজা

রাঙ্গাকে সরিয়ে জাপার মহাসচিব বাবলু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
  • ৩২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ মশিউর রহমান রাঙ্গাকে সরিয়ে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

রোববার জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গঠনতন্ত্রের ২০/১(১) ক উপধারার ক্ষমতাবলে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এক সাংগঠনিক আদেশে তাকে দলের মহাসচিব হিসেবে নিযুক্ত করেন। ফলে জিয়াউদ্দিন বাবলু মহাসচিব হিসেবে এমপি মশিউর রহমান রাঙ্গার স্থলাভিষিক্ত হবেন। এ আদেশ রোববার থেকে কার্যকর হবে বলে জানান জাপার যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম।

এদিকে পার্টির গুরুত্বপূর্ণ পদ থেকে কী কারণে সরানো হলো এ বিষয়ে জানতে চাইলে মশিউর রহমান রাঙ্গা বলেন, পার্টির চেয়ারম্যান ও সিনিয়ররা যেটা ভালো মনে করেছেন, সেটাই করেছেন। এ বিষয়ে আমি কিছু বলতে চাই না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

রাঙ্গাকে সরিয়ে জাপার মহাসচিব বাবলু

আপডেট টাইম : ০৭:১৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০