ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

করোনা মুক্ত হয়েই মোটর শোভাযাত্রায় অংশ ব্রাজিলের প্রেসিডেন্টের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
  • ২৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ অবশেষে ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো (৬৫) করোনার রিপোর্ট এবার নেগেটিভ এসেছে। শনিবার তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। পরে তিনি একটি মোটর শোভাযাত্রাও অংশ নেন। বোলসোনারো নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ কথা জানান। পোস্টে তিনি নিজের করোনামুক্তির জন্য এই হাইড্রোক্সিক্লোরোকুইনকে ধন্যবাদ জানান। এছাড়া ওই পোস্টের সঙ্গে তিনি ম্যালেরিয়া প্রতিরোধে ব্যবহৃত ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইনের একটি বক্সের ছবি দেন।

গত ৭ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত তিন দফায় তার করোনার নমুনার পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছিল। করোনা আক্রান্ত হওয়ার পর বোলসোনারো প্রেসিডেন্ট ভবনে ‘আংশিক’ আইসোলেশনে যান। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দাপ্তরিক কার্যক্রম অব্যাহত রাখেন। তিনি মাঝে মাঝে বাসভবনের বাইরে এসেছেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো ব্রাজিল প্রেসিডেন্টও বারবার এ মহামারিকে তুচ্ছজ্ঞান করে আসছিলেন। তিনি সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বিভিন্ন স্বাস্থ্যবিধিকে অবজ্ঞা করেন। কোভিড-১৯ এর সংক্রমণের শুরু থেকেই অনেক দেশ লকডাউন ও অন্যান্য বিধিনিষেধ আরোপ করলেও সেসবের ঘোর বিরোধী ব্রাজিল প্রেসিডেন্ট। এমনকি তাকে মাস্ক পরাতে আদালতের রুলিংয়ের প্রয়োজন হয়েছে।

বলসোনারোর মতে, করোনা তেমন কোনো রোগ নয়, সাধারণ ফ্লু জাতীয় সমস্যা।

তবে করোনা সংক্রমণের দিক থেকে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে ২৩ লাখের বেশি মানুষ এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এর মধ্যে ৮৫ হাজারের বেশি মারা গেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

করোনা মুক্ত হয়েই মোটর শোভাযাত্রায় অংশ ব্রাজিলের প্রেসিডেন্টের

আপডেট টাইম : ১০:২৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০