ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মানবদেহে কোভ্যাক্সিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৪:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের তৈরি করোনাভাইরাসের সম্ভাব্য টিকা কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। শুক্রবার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এআইইএমএস) ৩০ বছর বয়সী এক যুবককে প্রথম ডোজ দেওয়ার মাধ্যমে মানবদেহে পরীক্ষামূলকভাবে এই টিকা প্রয়োগের ধাপে পা দিলো ভারত।

কোভিড-১৯ এর টিকা দেওয়ার আগে ১২ স্বেচ্ছাসেবকের রক্ত ও নাসারন্ধ্রের পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ১০ জন স্বাস্থ্যবান পুরুষকে প্রথম ধাপের টিকা পরীক্ষার জন্য এদিন বাছাই করা হয়। এথিকস কমিটির সুপারিশের ভিত্তিতে তাদের স্বাস্থ্য বিবেচনা করে প্রথম ডোজ দেন ডাক্তাররা। এই ট্রায়ালে এই মাসে ১০০ স্বাস্থ্যবান ব্যক্তিকে এআইআইএমএসে টিকা প্রয়োগ করা হবে। অবশ্য তাদের অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে।

আইসিএমআর ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলোজির সঙ্গে সমন্বয় করে হায়দরাবাদের প্রতিষ্ঠান ভারত বায়োটেক কোভ্যাক্সিনের উদ্ভাবন করেছে। সম্প্রতি ভারতের ওষুধ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ডিসিজিআই এটি মানবদেহে প্রয়োগের অনুমোদন দেয়।

প্রথম ধাপে ১৮ থেকে ৫৫ বছর বয়সী ৩৭৫ জন সুস্থ মানুষের ওপর পরীক্ষা চালানো হবে। অন্তঃসত্ত্বা নয় এমন নারীরাও এতে অংশ নিতে পারবেন বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।

এআইআইএমএস পরিচালক ডা. রন্দিপ গুলেরিয়া জানান, দ্বিতীয় ধাপে ১২ থেকে ৬৫ বছর বয়সী ৭৫০ জনের উপর টিকা প্রয়োগ করা হবে। এরই মধ্যে পরীক্ষার জন্য স্বেচ্ছাসেবী হিসেবে ১৮শ জনের মতো লোক নিবন্ধন করেছেন। এই ধাপের পরীক্ষা নিয়ে রন্দিপ বলেছেন, ‘প্রথম ধাপে আমরা দেখবো টিকা নিরাপদ কিনা, শুরুতে এটাই গুরুত্বপূর্ণ এবং ডোজের মাত্রাও বিবেচনা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মানবদেহে কোভ্যাক্সিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু

আপডেট টাইম : ১২:২৪:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০