ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ভারতে একদিনে আক্রান্ত প্রায় অর্ধলাখ, মৃত্যু ছাড়াল ৩০ হাজার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
  • ৩০২ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৪৯ হাজার ৩১০ জন মানুষ। দৈনিক আক্রান্তের হিসাবে যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

এ নিয়ে দেশটিতে কোভিড রোগীর সংখ্যা ১২ লাখ ৮৭ হাজারেরও বেশি।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে শুক্রবার এনডিটিভি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৪৯ হাজার ৩১০ জন মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে দেশটিতে এখন পর্যন্ত মোট ১২ লাখ ৮৭ হাজার ৯৪৫ জন করোনার কবলে পড়েছে।

পাশাপাশি ৩০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়েছে কোভিড- ১৯।

বৃহস্পতিবার সারা দিনে ৭৪০ জন করোনা রোগীর মৃত্যুর খবর মিলেছে। ভারতের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। প্রতিদিনই সেখানে নতুন করে আরও বহু মানুষ এই রোগের শিকার হচ্ছেন।

পশ্চিমবঙ্গেও পাল্লা দিয়ে সংক্রমণ ছড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে নতুন করে ২ হাজার ৪৩৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু কলকাতাতেই আক্রান্তের সংখ্যা ৭৯৫।

বৃহস্পতিবার সারাদিনে ৩৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে, এর মধ্যে কলকাতাতে মৃত্যু হয়েছে ১৯ জনের।

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেয়া সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, দৈনিক হারে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সন্ধান মিলছে শহর কলকাতায়। তবে পিছিয়ে নেই উত্তর ২৪ পরগনাও। গত ২৪ ঘণ্টায় ওই জেলায় ৫৪৫ জন করোনা রোগীর সন্ধান মিলেছে। এদিকে হাওড়াতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৩০৩ জন। ফলে রাজ্যের মানুষের মধ্যে উদ্বেগ ক্রমশই বাড়ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ভারতে একদিনে আক্রান্ত প্রায় অর্ধলাখ, মৃত্যু ছাড়াল ৩০ হাজার

আপডেট টাইম : ০৩:২২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০