ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মুসলিম নিষেধাজ্ঞা তুলতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে বিল অনুমোদন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
  • ৩০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ মুসলিমদের ওপরে আরোপ করা ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দিতে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি বিল অনুমোদন পেয়েছে।

আল-জাজিরা জানিয়েছে, বুধবারের এই ভোটে ২৩৩-১৮৩ ব্যবধানে বিলটি অনুমোদন দেয়া হয়।

‘নো ব্যান অ্যাক্ট’ নামের বিলটি  ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত পরিষদে ভালো সমর্থন পেলেও রিপাবলিকান এবং হোয়াইট হাউজের কারণে সিনেটে খুব একটা সুবিধা নাও করতে পারে।

বিলটি শেষ পর্যন্ত আইনে পরিণত হলে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পথ বন্ধ হয়ে যাবে।

২০১৭ সালে ট্রাম্পের দেওয়া নির্বাহী আদেশে ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদানের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর ৯০ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে আদালতের নির্দেশে এই সাত দেশের অনেক নাগরিক ভিসা পান।

নাছোড়বান্দা ট্রাম্প স্থগিতাদেশের বিরুদ্ধে আবার আপিল করেন। সেই আপিলেও হেরে যান।

এরপর চলতি বছরের জানুয়ারিতে আবার একই ধরনের নিষেধাজ্ঞা নতুনভাবে আনার কথা জানান ট্রাম্প।

বুধবারের বিতর্কে ডেমোক্র্যাটরা অনেক আমেরিকান পরিবারের কষ্টের গল্প তুলে ধরেন, যারা এই ধরনের নিষেধাজ্ঞার কারণে অতীতে বিপদে পড়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মুসলিম নিষেধাজ্ঞা তুলতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে বিল অনুমোদন

আপডেট টাইম : ০৬:৪৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০