ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

জার্মান বিজ্ঞানীদের নতুন তথ্য মাস্ক পরা কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
  • ২৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক পরা বাধ্যতামূলক বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বাংলাদেশসহ বিশ্বের বহুদেশেই এখন মাস্ক পরা বাধ্যতামূলক।

তবে মাস্ক সুস্থ মানুষের শারীরিক শক্তি হ্রাস করে বলে সাম্প্রতিক এক সমীক্ষায় জানা গেছে। জার্মানির লাইপৎজিশ বিশ্ববিদ্যালয় হাসপাতালের বিশেষজ্ঞরা এমন তথ্য জানিয়েছেন।

সোমবার প্রকাশিত ওই সমীক্ষায় বিশেষজ্ঞরা বলেছেন, মাস্ক পরা বা নাক-মুখ ঢেকে রাখা একজন সুস্থ মানুষের শারীরিক শক্তি কমিয়ে দিতে ভূমিকা রাখে।

ডয়চে ভেলে জানিয়েছে, বিশেষজ্ঞরা তাদের সমীক্ষা চালাতে দুই ধরনের মাস্ক ব্যবহার করেন– সার্জিক্যাল মাস্ক ও এফএফপি মাস্ক, যা সাধারণত চিকিৎসকরা ব্যবহার করেন।

সমীক্ষায় অংশগ্রহণকারীদের বিশেষ ধরনের স্টেশনারি বাইক বা সাইকেল চালাতে দেয়া হয়৷ কখনও মাস্ক ছাড়া আবার কখনও সার্জিক্যাল মাস্ক বা এফএফপি মাস্কসহ।

এতে বলা হয়, মাস্ক অংশগ্রহণকারীদের শ্বাস-প্রশ্বাসে বাধা সৃষ্টি করে। নিঃশ্বাস ছাড়ার সময় বাতাসের গতি কমে যেতে দেখা যায়৷ তা ছাড়া এর্গোমিটার বা বিশেষ সাইকেলচালকদের সম্ভাব্য সর্বোচ্চ শক্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়৷ সেই সময় তারা স্বস্তিবোধ করেছিলেন না বলেও জানান।

লাইপৎজিশের চিকিৎসকরা বলেন, এই সমীক্ষাটি কোনোভাবেই সমালোচনা বা মাস্ক পরার বাধ্যবাধকতা নিয়ে নয়।

বরং করোনা মহামারীর বিস্তার রোধে বা কমিয়ে আনতে মাস্ক পরা জরুরি৷ মাস্ক পরে থাকলে একজন সুস্থ মানুষের শারীরিক শক্তি ধীরে ধীরে কমে যায় তা এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হলেও করোনার ভয়াবহতার কথা আমাদের বিবেচনায় রাখা উচিত।

বিজ্ঞানীদের সাম্প্রতিক তথ্যানুসারে, এই ভাইরাস বাতাসের মাধ্যমে এবং করোনায় আক্রান্ত ও লক্ষণবিহীন মানুষের মাধ্যমে ছড়াবে সবচাইতে বেশি।

তাই লম্বা সময়ের জন্য মাস্ক পরে থাকা বিরক্তিকর হলেও সামগ্রিকভাবে মাস্ক পরা ভীষণ জরুরি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

জার্মান বিজ্ঞানীদের নতুন তথ্য মাস্ক পরা কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

আপডেট টাইম : ০২:৫৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০