ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রিয়াদের হাসপাতাল থেকেই মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন সৌদি বাদশাহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
  • ২৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ রিয়াদের হাসপাতাল থেকে ভিডিওকলের মাধ্যমে মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

একদিন আগে পিত্তথলিতে প্রদাহ নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ৮৪ বছর বয়সী এ শাসককে।

সৌদি আরবের তিনটি সূত্র জানায়, বাদশাহর শরীরিক অবস্থা স্থিতিশীল।

মঙ্গলবার সন্ধ্যায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা ভিডিওতে সালমানকে বৈঠকে সভাপতিত্ব করতে দেখা গেছে।

তবে ওই ভিডিওতে কোনো শব্দ ছিল না। এতে ডেস্কে বসা সৌদি বাদশাহকে বিভিন্ন কাগজপত্রে নিঃশব্দে চোখ বুলিয়ে যেতে দেখা গেছে।

বিশ্বের সবচেয়ে বড় তেল রফতানিকারক দেশ ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবকে ২০১৫ সাল থেকে শাসন করছেন বাদশাহ সালমান।

তার স্বাস্থ্য ভালো আছে এবং এতে আতঙ্কের কিছু নেই বলেও একটি সূত্র জানিয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, জর্ডান, বাহরাইন ও কুয়েতি নেতাদের কাছ থেকে আসা ফোনকল রিসিভ করেছেন বাদশাহ।

একটি কূটনৈতিক সূত্র বলছে, সৌদির কার্যত শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমান সোমবার লোহিত সাগরের উপকূলীয় শহর নিওম থেকে সোমবার রিয়াদে উড়ে গেছেন।

সফররত ইরাকি প্রতিনিধিদের সঙ্গে পরিকল্পিত বৈঠকও বাতিল করেছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রিয়াদের হাসপাতাল থেকেই মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন সৌদি বাদশাহ

আপডেট টাইম : ০৩:১৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০