ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

করোনায় ব্রাজিলে মৃত্যু ৮০ হাজার ছাড়াল, আক্রান্ত ২১ লাখ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
  • ৩৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পরেই করোনাভাইরাসের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত হয়েছেন ২১ লাখ ২১ হাজার ৬৪৫ জন।

গত এক দিনে ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৭৪৯ জন এবং মৃত্যু হয়েছে ৭১৮ জনের। এ তথ্য জানিয়েছে করোনাভাইরাস বিষয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

করোনায় আক্রান্তের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ৩৯ লাখ ৬১ হাজার ৪২৯ জন। যুক্তরাষ্ট্রে করোনার আঘাতে মৃত্যু হয়েছে ১ লাখ ৪৩ হাজার ৮৩৪ জনের। করোনায় মোট মৃতের দিক থেকেও প্রথমে রয়েছে দেশটি। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৪৯ হাজার ৯৮৯ জন।

মঙ্গলবার সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৪৮ লাখ ৫২ হাজার ৭০০ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ১৩ হাজার ২১৩ জন। সুস্থ হয়েছেন ৮৯ লাখ ৬ হাজার ৬৯০ জন।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫ হাজার ৩৪৮ জন। মারা গেছেন ৪০৪৬ জন। আর একই সময়ে সুস্থ হয়েছেন প্রায় দুই লাখ মানুষ।

চীনের উহানে করোনা সংক্রমণ সৃষ্টি হলেও এখন অদৃশ্য এই ভাইরাসটির বেশি প্রকোপ আমেরিকা ও দক্ষিণ এশিয়ায়। ইউরোপের কিছু দেশেও ফের ভাইরাসটির সংক্রমণ বেড়েছে। নতুন করে আক্রান্তের রেকর্ড হয়েছে চীন-জাপানেও। ফলে দ্বিতীয় দফার সংক্রমণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, অনেকে দেশে করোনার সংক্রমণের মাত্রা মারাত্মক ঊর্ধ্বমুখী। তাই করোনা প্রতিরোধের পদক্ষেপ দ্বিগুণ করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

করোনায় ব্রাজিলে মৃত্যু ৮০ হাজার ছাড়াল, আক্রান্ত ২১ লাখ

আপডেট টাইম : ০৪:০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০