ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

দেশে ভারী বর্ষণ থাকবে আরো ২ দিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
  • ৩১২ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আগামী ২৩ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে এ বৃষ্টিপাত বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ মঙ্গলবার (২১ জুলাই) গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা। তিনি বলেন, আরও দুই দিন, অর্থাৎ ২৩ জুলাই পর্যন্ত থেমে থেমে ভারী বৃষ্টিপাত হতে পারে। ২৪ জুলাই (শুক্রবার) থেকে বৃষ্টির প্রবণতা কমে আসবে।

দেশে মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে এ বৃষ্টিপাত বলেও জানান তিনি।

এদিকে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত) ঢাকায় ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে দেশের সবচেয়ে বেশি ১২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিরাজগঞ্জের তাড়াশে।

অন্যদিকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। যা দমকা আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নং সতর্কতা সংকেত অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

দেশে ভারী বর্ষণ থাকবে আরো ২ দিন

আপডেট টাইম : ১২:০০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০