ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

করোনায় আক্রান্ত যুক্তরাষ্ট্রে টানা সাতদিন ৬০ হাজারের বেশি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
  • ৩১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের প্রকোপ কমছে না যুক্তরাষ্ট্রে। সবশেষ চব্বিশ ঘণ্টায় দেশটিতে ৬০ হাজারের বেশি মানুষের শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এই নিয়ে টানা সাতদিন ৬০ হাজার বা এর বেশি আক্রান্ত দেখল দেশটি।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত সাড়ে আটটা পর্যন্ত (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ৬টা) ৬১ হাজার ২৮৮ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে।

তাতে দেশটিতে মোট কভিড-১৯ শনাক্ত ৩৮ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-চতুর্থাংশ।

চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৪৮৮ জনের মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র, এতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজার ৯২২ জন। মৃতের বৈশ্বিক তালিকায়ও অনেক আগে থেকে শীর্ষে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি।

যুক্তরাষ্ট্রের বর্তমান সংক্রমণের অধিকাংশই দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। সাম্প্রতিক সময়ে অধিকাংশ অঙ্গরাজ্য থেকে রেকর্ড সংক্রমণের খবর আসছে।

এদিকে, সংক্রমণ রোধে অবশেষে সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ব্যাপারে টুইটারে তিনি লিখেছেন, “অনেক মানুষ বলছেন, যখন আপনি সামাজিক দূরত্ব মানতে পারবেন না তখন মাস্ক পরাটা দেশপ্রেম। আপনাদের প্রিয় প্রেসিডেন্ট আমার চেয়ে বেশি স্বদেশপ্রেম কারো নেই!”

এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে যুক্তরাষ্ট্রে আক্রান্ত-মৃত্যুর সংখ্যাটা আরও বেশি। তাদের হিসেব মতে দেশটিতে শনাক্ত ৩৯ লাখ ৬১ হাজার ছাড়িয়েছে, মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার।

আর বিশ্বজুড়ে আক্রান্ত দাঁড়িয়েছে ১ কোটি ৪৮ লাখ ৫২ হাজার, মৃত্যু ছাড়িয়েছে ৬ লাখ ১৩ হাজার।

দেশ হিসেবে আক্রান্তে-মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল। দেশটিতে আক্রান্ত ২১ লাখ ২১ হাজার ছাড়িয়ে গেছে, মৃত্যু ছাড়িয়েছে ৮০ হাজার ২০০।

আক্রান্তে তৃতীয়স্থানে আছে ভারত, ১১ লাখ ৫৪ হাজার ছাড়িয়েছে। মৃত্যু ছাড়িয়েছে ৮০ হাজার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

করোনায় আক্রান্ত যুক্তরাষ্ট্রে টানা সাতদিন ৬০ হাজারের বেশি

আপডেট টাইম : ০৯:০১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০