ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

করোনা রোগীর বাড়িতে ভাত-মাংস রান্না করে খেয়েদেয়ে চুরি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
  • ২৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনায় আক্রান্ত এক ব্যক্তির বাড়িতে রান্না করে ভাত-মাংস খেয়ে ৫০ হাজার রুপি ও সমমূল্যের গয়না নিয়ে পালিয়েছে চোরেরা। ভারতের ঝাড়খন্ড রাজ্যের জামশেদপুরে এ ঘটনা ঘটে। পরে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, চোরেরা দরজা ভেঙে ওই বাড়িতে ঢোকে। এরপর তারা চাপাটি (এক ধরনের রুটি), খাসির মাংস ও ভাত রান্না করে খায়। তারপর চুরি করে পালিয়ে যায়।

যে ব্যক্তির বাড়িতে চুরি হয়েছে তার ভাই থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি অভিযোগে বলেন, ‘গত ৮ জুলাই আমার ভাইয়ের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসার পরেই তার বাড়ি ও আশপাশের অঞ্চলকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়। তার বাড়ি সিল করে দেয় পুলিশ। তার স্ত্রী-সন্তানরা এক মাস ধরে গ্রামের বাড়িতে আছে। আমার ভাই আমাকে বাড়ির অবস্থা দেখে আসতে বলে। আমি গিয়ে দেখতে পাই চুরি হয়েছে।’

জামশেদপুরের উপ-পুলিশ সুপার অলোক রঞ্জন বলেন, গত বৃহস্পতিবার নগদ ৫০ হাজার রুপি ও ৫০ হাজার টাকার গয়না চুরি হয়েছে। আমরা এ ঘটনার তদন্ত শুরু করেছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

করোনা রোগীর বাড়িতে ভাত-মাংস রান্না করে খেয়েদেয়ে চুরি

আপডেট টাইম : ০১:১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০