ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ভারতে গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৪২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
  • ৩০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতে গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৪২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৬৮১ জন। সোমবার (২০ জুলাই) সকালে প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে একদিনে এটাই সর্বোচ্চ দৈনিক লাফ।

আক্রান্তে বিশ্বের তিন নম্বরে থাকা ভারতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ১১ লাখ ১৮ হাজার ৪৩ জন। আর মোট মৃত্যু বেড়ে ২৭ হাজার ৪৯৭ জন। দেশে সুস্থতার হার ৬২.৬১ শতাংশ, করোনা জয় করে বাড়ি ফিরেছেন মোট ৭ লাখ ৮৭ জন। একদিনে সুস্থ ২২ হাজারের বেশি মানুষ। দেশে সক্রিয় করোনা রোগী ৩ লাখ ৯০ হাজারের বেশি।

আক্রান্ত ও মৃত্যুতে ভারতে সবার উপরে মহারাষ্ট্র রাজ্য, একদিনে সাড়ে ৯ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ২৫৮ জন। মোট ৩ লাখ ১০ হাজারের বেশি আক্রান্ত এবং প্রাণহানি ১১ হাজার আটশর বেশি।

আক্রান্তে মহারাষ্ট্রের পরে রয়েছে তামিলনাড়ু, নতুন করে আরও পাঁচ হাজারের মতো লোকের দেহে করোনা পাওয়া গেছে। মোট আক্রান্ত ১ লাখ ৭০ হাজারের বেশি। ১ লাখ ২২ হাজারের বেশি আক্রান্ত নিয়ে তৃতীয় স্থানে দিল্লি, তবে মৃত্যুর হিসাবে রাজধানীর অবস্থান মহারাষ্ট্রের পরেই। মোট ৩ হাজার ৬২৮ জন এবং আক্রান্ত ১ লাখ ২২ হাজারের বেশি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ভারতে গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৪২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত

আপডেট টাইম : ১১:৫৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০