ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নিষিদ্ধ ভালোবাসা, বিয়ের দিনই আত্মঘাতী নবদম্পতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০১:০২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০
  • ৩১১ বার

হাওর বার্তা ডেস্কঃ ভালোবাসা নিষিদ্ধ নয়, কিন্তু ভালোবাসায় কিছু সামাজিক নিষেধ থাকে, যা না মানলেই ভালবাসা হয়ে যায় নিষিদ্ধ। তেমনি নিষিদ্ধ ভালোবাসায় জড়িয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়ার আগমনী মাঝি ও প্রসেনজিৎ মাঝি। ভালোবেসেছিলেন গোপনে, প্রেমিকা বিধবা হওয়ায় সেই ভালোবাসাকে লুকিয়ে রেখেছিলেন সকলের আড়ালে, বিয়েও করেছিলেন। কিন্তু তাদের ভালোবাসার ওপর যাতে কেউ বাঁকা চাহনি দিতে না পারে তাই বিয়ের পরই চরম সিদ্ধান্ত নিলেন দম্পতি।

বিয়ের দিনই একই ওড়নায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী নবদম্পতি। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বাঁকুড়ার ইন্দাস বনপুকুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়ার রসুলপুর শেখ পাড়ার বাসিন্দা আগমনী বাগদির বছর কয়েক আগে পারিবারিকভাবে দেখাশোনা করে বিয়ে হয় ইন্দাসের বনপুকুর গ্রামের এক যুবকের সঙ্গে। মাস ছয়েক আগে স্বামীর মৃত্যু হয় অসুখে।

এরপর সমাজের বাধানিষেধকে উপেক্ষা করেই ভালোবাসার বাঁধনে বনপুকুর গ্রামের প্রসেনজিৎ মাঝির সঙ্গে বাঁধা পড়েন আগমনী। ক্রমেই গাঢ় হয় সম্পর্কের রঙ। আগমনীর প্রেমে পাগল প্রসেনজিৎ মাঝি বিধবা আগমনীকে বিয়ের সিদ্ধান্তও নিয়ে ফেলেন।

দুজনেই বাড়ি থেকে পালিয়ে গিয়ে শুক্রবার গোপনে বিয়েও সেরে ফেলেন। কিন্তু বিয়ের পর অন্যের বাঁকা চাহনির কথা ভেবে দুজনে একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নেন বলে মনে করছেন স্থানীয়রা। পুলিশ গিয়ে যুগলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নিষিদ্ধ ভালোবাসা, বিয়ের দিনই আত্মঘাতী নবদম্পতি

আপডেট টাইম : ০৩:০১:০২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০