ঢাকা ০৮:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নারীদের একা বাসা নিয়ে থাকার অনুমোদন দিলো সৌদি আদালত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
  • ৩৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ নারী স্বাধীনতা নিশ্চিতের পথে আরো এক ধাপ এগিয়ে গেলো সৌদি আরব। দেশটির আদালত এক ঐতিহাসিক রায়ে জানিয়েছে, এখন থেকে দেশটির নারীরা কোনো পুরুষ অভিবাবকত্ব ছাড়াই দেশের যে কোনো স্থানে ভ্রমণ করতে পারবে। একইসঙ্গে এখন থেকে সৌদি নারীরা একা থাকার অনুমতি পেয়েছে। এরফলে দেশটির নারীরা চাইলে এখন একা বাসা নিয়েও থাকতে পারবে। এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।

সম্প্রতি সৌদি আরবের এক নারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সেখানকার এক সরকারি কর্মকর্তা। ঐ নারী নিজে একা একটি বাড়ি নিয়ে থাকতেন। একইসঙ্গে তিনি একা একা কারো অনুমতি না নিয়েই রিয়াদে সফর করতেন। এটি দেখে একাই আগ বাড়িয়ে ওই কর্মকর্তা আদালতে ওই নারীর বিরুদ্ধে মামলা করে দেন।

তবে আদালত ওই মামলা খারিজ করে দেন। ওই নারীর আইনজীবী আব্দুল-রহমান আল-লাহিম এ কথা জানিয়েছেন। আদালত জানিয়েছে ওই নারী যা করেছেন তা শাস্তিযোগ্য অপরাধ হতে পারে না।

এই রায়কে ধরা হচ্ছে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আরেকটি মাইলস্টোন। কট্টোর রক্ষণশীল দেশটিকে তিনি ধাপে ধাপে আধুনিক সভ্যতার সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ লক্ষ্যে গত কয়েক বছরে বেশ কিছু উদারিকরণ পদক্ষেপ হাতে নিয়েছেন ও বাস্তবায়ন করেছেন ক্রাউন প্রিন্স বিন সালমান। এর আগে নারীদের গাড়ি চালানোর সুযোগ, অনুমতি ছাড়াই বিদেশ সফরের সুযোগসহ বেশ কিছু ক্ষেত্রে নারী বান্ধব আইন করেছেন তিনি।

রায়ে আদালত জানিয়েছে, একজন নারী যিনি কিনা প্রাপ্ত বয়স্কা তিনি চাইলেই সিদ্ধান্ত নিতে পারেন তিনি কোথায় থাকবেন বা কোথায় যাবেন। আল-লাহিম এ রায়ের পর একটি টুইট করেন। এতে তিনি বলেন, আজ সৌদি আরব এক ঐতিহাসিক রায় দিয়েছে। আজকের পর থেকে এখানে আর কোনো নারীর একা বাসা নিয়ে থাকা অপরাধ নয়। আমি আজ অনেক আনন্দিত। কারণ, সৌদি নারীদের এক বেদনাময় অধ্যায় শেষ হতে চলেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নারীদের একা বাসা নিয়ে থাকার অনুমোদন দিলো সৌদি আদালত

আপডেট টাইম : ০৫:৩০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০