হাওর বার্তা ডেস্কঃ একদিনে করোনায় আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে ভারতে। যার মাধ্যমে বিশ্বের দ্বিতীয় জনসংখ্যার দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে।
এর মাধ্যমে ভারতে কোভিড-১৯ শনাক্তের পর ১০ লাখ তিন হাজার আটশ ৮১ জনের শরীরে ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। আর মারা গেছেন ২৫ হাজার ছয়শ দুই জন। এছাড়া ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ছয় লাখ ৩৬ হাজারের বেশি রোগী।
এদিকে দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় তা নিয়ন্ত্রণে বিভিন্ন স্থান থেকে তুলে নেওয়া লকডাউন আবারও কার্যকর করতে যাচ্ছে কর্তৃপক্ষ।
মহারাষ্ট্র থেকে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগীর তথ্য পাওয়া যাচ্ছে। এরপরই রয়েছে তামিলনাডু, দিল্লি, কর্নাটকা, গুজরাট, উত্তর প্রদেশ এবং তেলেঙ্গানার অবস্থান।
Reporter Name 

























