ঢাকা ০৮:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

লন্ডনে ফিরতে পারবেন আইএস বধূ শামিমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
  • ২৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ স্কুল পালিয়ে আইএসের দলে নাম লিখিয়ে পরে আবার ব্রিটেনে ফিরতে চাওয়া শামীমা বেগমকে দেশটিতে ফেরার অনুমতি দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের সর্বোচ্চ আদালত কোর্ট অব আপিল।

বৃহস্পতিবার রায়ে বলা হয়েছে, নাগরিকত্ব কেড়ে নেয়া সংক্রান্ত সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ের জন্য শামীমাকে দেশে ফিরতে দিতে হবে।

এদিকে শামীমার আইনজীবী তাসনিম আখুঞ্জি বলছেন, পুরো বিষয়টা এখন নির্ভর করছে ব্রিটিশ হোম অফিস (স্বরাষ্ট্র মন্ত্রণালয়)-এর ওপর।

হোম অফিস যদি ব্রিটেনের আপিল আদালতের আজকের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে, এবং যেটা করতে হবে আগামী সোমবারের মধ্যে, তাহলে মামলাটা চলে যাবে সুপ্রিম কোর্টের হাতে।

আখুঞ্জি বলেন, সুপ্রিম কোর্ট তখন সেই আপিল আবেদন বিবেচনা করবে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায়ই হবে চূড়ান্ত। এবং এটা করতে তিন থেকে চার মাস সময় লেগে যেতে পারে।

প্রসঙ্গত, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে স্কুলপড়ুয়া ৩ তরুণী যুক্তরাজ্য থেকে পালিয়ে সিরিয়ায় আইএসের সঙ্গে যোগ দেন। এদের মধ্যে শামীমা বেগম (২০) এবং খাদিজা সুলতানা (২১) ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত। তারা পূর্ব লন্ডনের বাংলাদেশি-অধ্যুষিত বেথনাল গ্রিন একাডেমি নামের একটি স্কুলের ছাত্রী ছিলেন।

সিরিয়ায় আইএস কোণঠাসা হওয়ার পর শামীমাকে একটি ক্যাম্পে নিয়ে যায় পুলিশ। পরে ২০১৯ সালে ব্রিটেনের ‘হোম অফিস’ থেকে তার নাগরিকত্ব বাতিল করা হয়। ঢাকার পক্ষ থেকেও সাফ জানিয়ে দেয়া হয়, বাংলাদেশের সঙ্গে তার নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। শামীমা নিজেও একাধিকবার বলেছেন, বাংলাদেশ নয়; তিনি ব্রিটেনেই ফিরতে চান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

লন্ডনে ফিরতে পারবেন আইএস বধূ শামিমা

আপডেট টাইম : ০৮:৪৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০