ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইরানে ৭ জাহাজে আগুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
  • ২৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ইরানের বুশেহর বন্দরে অন্তত সাতটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার দেশটির সংবাদ সংস্থা তাসনিম এ খবর দিয়েছে। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

সম্প্রতি দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধারাবাহিক অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণের ঘটনায় সর্বশেষ সংযোজন এটি।

সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, আগুনের ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী বাতাসে ছড়িয়ে পড়েছে। দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

এর আগে জুনের শেষ দিক থেকে ইরানের সেনাবাহিনী, পারমাণবিক এবং শিল্পাঞ্চলে বেশ কিছু বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জুলাইয়ের শুরুতে দেশটির আন্ডারগ্রাউন্ড নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ জানায়, তারা পারমাণবিক কেন্দ্রটিতে অগ্নিকাণ্ডের কারণ শনাক্ত করতে পেরেছে কিন্তু তা এখনই প্রকাশ করবে না।

তবে কয়েকজন ইরানি কর্মকর্তার দাবি, এটি সাইবার নাশকতা হতে পারে। এ ধরনের আক্রমণের জন্য তেহরান কোনো দেশকে ছাড় দেবে না বলেও সতর্ক করে দেন তারা।

স্থানীয় সংবাদমাধ্যমের মতে, এ ধরনের নাশকতা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মতো শত্রু করার সম্ভাবনা রয়েছে। যদি তেহরান এখনো তাদের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ করেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইরানে ৭ জাহাজে আগুন

আপডেট টাইম : ১১:০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০