ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩১৬৩ ও মৃত্যু ৩৩

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
  • ২৫৮ বার

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত.. ও মৃত্যু..

হাওর বার্তা ডেস্কঃ দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৬৩  জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯০ হাজার ৫৭ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ জন। এখন পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে ২ হাজার ৪২৪ জনের।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।এদিকে ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বিশ্বব্যাপী মঙ্গলবার সকাল পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩২ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ। আর মারা গেছেন ৫ লাখ ৭৫ হাজার ৫২৩ জন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৬ লাখ ৯৬ হাজার ৫৮১ জন।বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ১ লাখ ৩৮ হাজার ২৪৭ জন। আর আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ, ৩৪ লাখ ৭৯ হাজার ৪৮৩ জন।আর আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে আক্রান্ত হয়েছে ১৮ লাখ ৮৭ হাজার ৯৫৯ জন। এ পর্যন্ত মারা গেছে ৭২ হাজার ৯২১ জন।মৃতের সংখ্যায় ব্রাজিলের পরেই আছে যুক্তরাজ্য। সেখানে মারা গেছে ৪৪ হাজার ৮৩০ জন। আক্রান্ত হয়েছে ২ লাখ ৯০ হাজার ১৩৩ জন।করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৯ লাখ ৭ হাজার ৬৪৫ জন, যাদের মধ্যে মারা গেছেন ২৩ হাজার ৭২৭ জন।গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩১৬৩ ও মৃত্যু ৩৩

আপডেট টাইম : ০২:৪০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০