ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বাংলাদেশসহ ৭ দেশের জন্য টাকা তুলছে ব্রিটেনের ১৪ সংস্থা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
  • ২৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ নভেল করোনাভাইরাসের ঝুঁকিতে থাকা বাংলাদেশসহ সাতটি দেশকে সাহায্য করতে তহবিল সংগ্রহ করছে ব্রিটেনের ১৪টি দাতব্য সংস্থার সংগঠন ডিজাস্টারস ইমার্জেন্সি কমিটি (ডিইসি)। এই অর্থের বড় একটি অংশ ব্যয় হবে দেশগুলোতে আশ্রয় নেয়া শরণার্থীদের জন্য।

মঙ্গলবার সকালে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের সাধারণ মানুষকে দেশগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে ডিইসি।

১৪টি দাতব্য সংস্থার মধ্যে অক্সফাম, ক্রিশ্চিয়ান এইড, ইসলামিক রিলিফ অ্যান্ড ব্রিটিশ রেড ক্রসের মতো প্রতিষ্ঠান আছে।

ব্রিটিশ সরকারও এগিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছে। প্রথম ৫ মিলিয়ন পাউন্ডের ডোনেশন দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে দেশটি।

খবরে বলা হয়েছে ডিইসি সিরিয়া, ইয়েমেন এবং দক্ষিণ সুদানের মতো দেশে খাদ্য, বিশুদ্ধ পানি এবং স্বাস্থ্যসেবার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। অন্য দেশগুলোর মধ্যে এই সুবিধা পাবে সোমালিয়া, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, আফগানিস্তান এবং বাংলাদেশ।

বাংলাদেশ যে অর্থ পাবে তার অধিকাংশ ব্যয় করতে হবে রোহিঙ্গা ক্যাম্পের জন্য।

ডিইসির অনুমান, এই দেশগুলোতে শরণার্থী হিসেবে ২৪ মিলিয়ন মানুষ বসবাস করছেন। এর মধ্যে সহিংসতার শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ‘৮ লাখ ৫০ হাজার’ রোহিঙ্গা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বাংলাদেশসহ ৭ দেশের জন্য টাকা তুলছে ব্রিটেনের ১৪ সংস্থা

আপডেট টাইম : ১০:২৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০