ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ফাস্ট-ট্রাক’ মর্যাদা পেল করোনার দুই টিকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
  • ২৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ মহামারি করোনাভাইরাসের টিকা আবিস্কারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। বিভিন্ন দেশের ১০০টি টিকার ট্রায়াল চলছে বিশ্বব্যাপী। তার মধ্যে দুটি টিকাকে ‘ফাস্ট-ট্রাক’ মর্যাদা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। খবর আল জাজিরার।

টিকা দুটির একটি জার্মানির ‘বায়োএনটেক’ এর ও অন্যটি মার্কিন যুক্তরাষ্ট্রের ‘পিফিজার’ এর তৈরি। এফডিএ বায়োএনটেকের তৈরি টিকার সাংকেতিক নাম রেখেছে BNT162b1। আর পিফিজারের টিকার সাংকেতিক নাম রেখেছে BNT162b2। বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি শ’খানের টিকার মধ্যে এই দুটি এগিয়ে রয়েছে। এই দুটি টিকার ইতিমধ্যে ট্রায়াল ১ সম্পন্ন হয়েছে এবং ট্রায়াল ২ চলমান রয়েছে।

চলতি মাসের শুরুতে প্রতিষ্ঠান দুটি জানিয়েছে তাদের প্রাথমিক ট্রায়ালে করোনার বিরুদ্ধে আশাব্যাঞ্জক ফল পেয়েছে তারা। বিস্তারিত তথ্য চলতি মাসের শেষের দিকে প্রকাশ করবে। অনুমোদন পেলে চলতি মাসের শেষের দিকে তারা বড় আকারে ট্রায়াল শুরু করবে। যেখানে ৩০ হাজার স্বেচ্ছাসেবকদের শরীরে দেওয়া হবে এই টিকা।

বায়োএনটেক ও পিফিজারের টিকা দুটির ট্রায়াল ১ ও ২ এর কার্যকারিতা ও অন্যান্য বিষয়ের ডাটা বিশ্লেষণ করেই এফডিএ ‘ফাস্ট-ট্রাকের’ স্বীকৃতি দিয়েছে। ধারনা করা হচ্ছে এই স্বীকৃতি প্রতিষ্ঠান দুটিকে করোনার কার্যকরী টিকা আবিস্কারের ক্ষেত্রে আরো দায়িত্বশীল ও যত্নবান করে তুলবে।

শেষ পর্যন্ত এই দুটি টিকা যদি সফলভাবে তাদের ট্রায়াল শেষ করতে পারে তাহলে চলতি বছরের শেষ নাগাদ ১ কোটি ডোজ ও ২০২১ সালের শেষ পর্যন্ত ১২০ কোটি ডোজ টিকা তৈরি করতে পারবে।

মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী এ পর্যন্ত ১ কোটি ৩১ লাখ ৫৮ হাজার ৫৭৮ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৫ লাখ ৭৩ হাজার ৪৫২ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ফাস্ট-ট্রাক’ মর্যাদা পেল করোনার দুই টিকা

আপডেট টাইম : ০৯:৫৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০