ঢাকা ০৮:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ব্রাজিলে করোনায় মৃত্যু ৭০ হাজার ছাড়ালো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২১:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০
  • ৪০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি বিপর্যস্ত ব্রাজিল। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রাণ গেছে ১ হাজার ২০০ জনের। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ হাজার ৪০০ জন। একদিনেই নতুন করে আক্রান্ত হয়েছে ৪৫ হাজার। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৪ হাজার ৩৩৮ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় এখন পর্যন্ত আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলেই আক্রান্ত ও মৃত্যু এখন পর্যন্ত সবচেয়ে বেশি।

তবে এখন শুধু ব্রাজিল নয়, এ অঞ্চলের অন্যান্য দেশগুলোও করোনার ভয়াবহতা দেখছে। ঘটছে প্রতিদিনই রেকর্ড সংক্রমণ। এতে করে করোনাকে বাগে আনতে দেশগুলোর সরকার মানুষকে ঘরে রাখতে চেষ্টা করছেন। কিন্তু অর্থনীতির চাকা সচল থাকা নিয়ে রয়েছে যত দুশ্চিন্তা। ফলে, এমন অবস্থার মধ্যদিয়ে ব্রাজিল, পেরু, চিলি, ইকুয়েডর ও মেক্সিকোর মতো দেশগুলোতে অনেক কিছুই চালু রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ব্রাজিলে করোনায় মৃত্যু ৭০ হাজার ছাড়ালো

আপডেট টাইম : ০৫:২১:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০