ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কোরবানির গরু অনলাইনে কিনবেন বাণিজ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৬:২০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন ঈদুল আজহায়  পশু বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম ‘ডিএনসিসি ডিজিটাল হাট’ থেকে গরু কেনার আগ্রহের কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শনিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে ডিএনসিসি ডিজিটাল হাটের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি। কোরবানির পশু বিক্রির এ অনলাইন প্ল্যাটফর্মে সহযোগিতা করবে এটুআই ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, করোনার কারণে এ বছরের কোরবানির ঈদ অন্য সব বছরের মতো হবে না। তাই প্রধানমন্ত্রী সাধারণ জনগণের স্বাস্থ্য সুরক্ষায় নানা উদ্যোগ নিয়েছেন। আসন্ন কোরবানিতে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কোরবানির পশু বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম সময়ের প্রয়োজন ছিল। মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতেই ডিএনসিসি ডিজিটাল হাটের উদ্যোগ নেয়া হয়েছে।

এ সময় কোরবানি পশু বিক্রির অনলাইন প্ল্যাটফর্মের জন্য ই- কর্মাস ও ডিএনসিসিকে ধন্যবাদ জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, আমিও এই অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ডিজিট্ল পদ্ধতিতে গরু কিনতে চাই এবং কোরবানি দিতে চাই।

অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ঢাকা বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান, এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম প্রমুখ।

এতে শুভেচ্ছা বক্তব্য দেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট শমী কায়সার। এছাড়া সিপিডির সিনিয়র গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম যুক্ত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কোরবানির গরু অনলাইনে কিনবেন বাণিজ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৪৬:২০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০