ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

উত্তরাঞ্চলে টানা বৃষ্টি থাকবে আরও চারদিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০
  • ৫৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের উত্তরাঞ্চল, সিলেট, ময়মনসিংহ জেলায় আগামী মঙ্গলবার পর্যন্ত মৌসুমি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরপর কয়েকদিন বৃষ্টিপাত বন্ধ এবং আগামী শনিবার থেকে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফুল ইসলাম ঢাকাটাইমসকে এসব তথ্য জানান। তিনি বলেন, ‘এখন বর্ষা মৌসুম। তাই মৌসুমি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ১৪ তারিখ পর্যন্ত দেশের রংপুর ও তার আশপাশের জেলায়, সিলেট, ময়মনসিংহ জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর কয়েকদিন বৃষ্টিপাত বন্ধ থাকতে পারে। ১৯ তারিখ থেকে আবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।’

এসব জেলার বৃষ্টিপাতের কিছু প্রভাব পড়বে রাজধানীতে। আবহাওয়াবিদ আরিফুলের দেয়া তথ্যমতে, ১৪ তারিখ পর্যন্ত রাজধানীতে হঠাৎ হঠাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৯ তারিখ থেকে পুনরায় দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্ব ও ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকাতেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার সর্বশেষ বার্তায় বলা হয়েছে মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয়, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে।

রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় স্থাীয়ভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

উত্তরাঞ্চলে টানা বৃষ্টি থাকবে আরও চারদিন

আপডেট টাইম : ১১:২১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০