ঢাকা ০৮:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

করোনা নিয়ে নতুন করে যা বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০
  • ২৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ মহামারি করোনাভাইরাস এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার (১১ জুলাই) করোনাভাইরাস বিষয়ক সংবাদ সম্মেলনে একথা বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইয়েসুস। তিনি বলেন, যেসব জায়গায় করোনা সংক্রমণ সবচেয়ে বেশি, সেখানে বেশিমাত্রায় টেস্ট করতে হবে। ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, ইতালি, এমনকি ভারতের ধারাভি বস্তির কথাও উল্লেখ করেছেন তিনি।

তিনি জানিয়েছেন, বিশ্বে এমন একাধিক জায়গার উদাহরণ রয়েছে, যেখানে করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ার পরও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। গত কয়েকদিন ধরে একটি খবরে করোনাভাইরাস নিয়ে আরও বেশি উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের। বিজ্ঞানীরা জানিয়েছেন, করোনা ভাইরাস বায়ুবাহিত। অর্থাৎ বাতাস থেকেও ছড়াতে পারে ভাইরাস। নতুন এই তত্ত্ব নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বিজ্ঞানীদের কথায় স্বিকৃতি দিয়েছেন।

এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিফ সায়েন্টিস্ট সৌম্যা স্বামীনাথন জানিয়েছেন, খুব অল্প কিছু ক্ষেত্রে করোনার জীবাণু বাতাসে বাঁচতে পারে, সংক্রমণও ঘটাতে পারে। এই যে আমরা কথা বলছি, গান গাইছি এমনকী শ্বাসপ্রশ্বাস নিচ্ছি এর মাধ্যমে মুখ থেকে অসংখ্য ছোট ছোট জলের ফোঁটা নির্গত হচ্ছে। এগুলির আকার ভিন্ন ভিন্ন।

তিনি বলেন, যেগুলি বড় সেগুলি ১-২ মিটারের মধ্যে মাটিতে পড়ে যায়। তাই সোশ্যাল ডিসট্যান্সিং-এর কথা বলা হয়। তবে যেসব কণা আকারে অপেক্ষাকৃত ছোট অর্থাৎ ৫ মাইক্রনেরও কম, তাদের বলে এরোসোল। এগুলি বাতাসে আরও কিছু সময় থাকতে পারে, মাটিতে পড়তে একটু বেশি সময় নেয়। ফলে, হাওয়ায় এদিক ওদিক হতে পারে সেগুলি। সেই কণা কেউ প্রশ্বাসের সঙ্গে গ্রহণ করলে সংক্রমণ হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

করোনা নিয়ে নতুন করে যা বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট টাইম : ০৯:৫৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০