ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বাঁচাতে হবে মানুষকে টিকা তৈরির জন্য ৩৩০০ কোটি টাকা দান করলেন এই ভারতীয় ব্যবসায়ী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০
  • ৩৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনার ভ্যাকসিন তৈরিতে কালঘাম ফেলছেন বিজ্ঞানীরা। কিন্তু এখনও তেমন ফলপ্রসূ ভ্যাকসিনের খোঁজ মেলেনি। এই পরিস্থিতিতে ভ্যাকসিনের কাজ যাতে দ্রুত গতিতে এগোয়, সে কারণে ৩৩০০ কোটি টাকা দান করলেন ভারতীয় ব্যবসায়ী লক্ষ্মী মিত্তল।

গোটা দুনিয়াটাকে যেন গ্রাস করে নিচ্ছে মারণ ভাইরাস করোনা। সারা বিশ্বের বিজ্ঞানীরা দিনরাত কাজ করে চলেছেন করোনার ভ্যাকসিন দ্রুত তৈরিতে। কিন্তু এখনও নির্ভরযোগ্য কোনও ভ্যাকসিনের সন্ধান পাওয়া যায়নি। এরই মাঝে এগিয়ে এলেন ভারতীয় ব্যবসায়ী লক্ষ্মী মিত্তল। মানুষকে বাঁচানোর স্বার্থে ভ্যাকসিন তৈরির জন্যে ৩৩০০ কোটি টাকা দান করলেন তিনি!

লক্ষ্মী মিত্তলের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে, ওই বিপুল পরিমাণ অর্থ তিনি দিয়েছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিনোলজি বিভাগকে। এই বিভাগটি জেনার ইনস্টিটিউটের অন্তর্গত। আরো জানা গিয়েছে, লক্ষ্মী মিত্তলের ওই অনুদানের পর ইনস্টিটিউটের নামও পালটে দেওয়া হয়েছে। নতুন নাম হয়েছে লক্ষ্মী মিত্তল অ্যান্ড ফ্যামিলি প্রফেসরশিপ অফ ভ্যাকসিনোলজি।

২০০৫ সালে অক্সফোর্ড ও ইউকে ইনস্টিটিউট ফর অ্যানিম্যাল হেলথের যৌথ অংশীদারিতে তৈরি হয়েছিল জেনার ইনস্টিটিউট। বর্তমানে বিশ্বের যে কটি ভ্যাকসিনকে নিয়ে আশার আলো দেখা যাচ্ছে, তার মধ্যে সবচেয়ে এগিয়ে অক্সফোর্ডের ভ্যাকসিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হো-ও তাকিয়ে আছে অক্সফোর্ডের ভ্যাকসিনের দিকেই। সেই ভ্যাকসিনের কাজ যাতে দ্রুত গতিতে চলে, তার জন্যেই অনুদান দিলেন লক্ষ্মী মিত্তল।

অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের প্রধান প্রফেসর অ্যান্ড্রু পোলার্ড জানিয়েছেন, ‘করোনার ভ্যাকসিনটি নিয়ে আমরা প্রচন্ড আশাবাদী। কিন্তু সবকিছু ঘোষণা করার আগে আমরা দেখে নিতে চাইছি, বয়স্কদের মধ্যে এই ভ্যাকসিন প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে কিনা।’ শুধু তাই নয়, যে সমস্ত দেশের জনসংখ্যা বিপুল সেখানে এই ভ্যাকসিন কোনও সুরক্ষা দিতে পারে কি না, তাও বোঝার চেষ্টা চলছে।

তবে, চিন্তার বিষয় হল, এই ট্রায়াল সফল হলেও চলতি বছরের শেষের দিকের আগে এই ভ্যাকসিন বাজারে আনা সম্ভব নয় বলেই জানা গিয়েছে। তবে, ভ্যাকসিন তৈরির কাজে যাতে কোনও ব্যাঘাত না ঘটে, সেই কারণে লক্ষ্মী মিত্তলের এই বিপুল পরিমাণ অর্থ সাহায্য বিশেষ কাজে লাগবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বাঁচাতে হবে মানুষকে টিকা তৈরির জন্য ৩৩০০ কোটি টাকা দান করলেন এই ভারতীয় ব্যবসায়ী

আপডেট টাইম : ০৯:২৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০