ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো প্রয়োজন নেই: কিমের বোন জং

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০
  • ৩৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ  উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তার (কিম) বোন কিম ইয়ো-জং। তিনি বলেছেন, ওয়াশিংটন তার নীতিতে ‘নিষ্পত্তিমূলক পরিবর্তন’ না আনা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে তার দেশের আরেকটি শীর্ষ বৈঠকের কোনো প্রয়োজন নেই।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ট্রাম্প এ সপ্তাহে বলেছেন যে, তিনি আবার কিমের সঙ্গে আলোচনা করবেন। এই বৈঠক আসন্ন নির্বাচনে তার ভাবমূর্তি রক্ষায় সহায়ক হতে পারে বলে আশা ট্রাম্পের।

তবে ট্রাম্পের সে আশায় পানি ঢেলে দিয়ে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিকে দেয়া বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের আলোচনায় বসার কোনো প্রয়োজন নেই। এ সময় পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা সম্ভব নয়। এই বৈঠকে শুধু ব্যক্তি স্বার্থই প্রাধান্য পাবে।

কিম উনের উত্তরসূরী হিসেবে বিবেচিত কিম ইয়ো জং বলেন, ওই বৈঠকে কেবল অন্য পক্ষের গর্বই প্রকাশ পাবে। তারা নিষেধাজ্ঞা তুলে নেয়ার মতো বড় পদক্ষেপ নিলেই বৈঠক সম্ভব। এই বিবৃতি নিজস্ব ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি বলে জানান কিম ইয়ো জং। তিনি বলেন, ভাই কিম জং–উন তার ওপর আস্থা রাখেন এবং তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন।

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান দক্ষিণ কোরিয়ায় তিনদিনের সফর শেষ করার একদিন পর কিম জং-উনের প্রভাবশালী উপদেষ্টা হিসেবে পরিচিত তার বোন এসব কথা বললেন। বিগান তার সফরে কিমের সঙ্গে বৈঠক করার ব্যাপারে ট্রাম্পের আগ্রহের কথা ব্যক্ত করেছিলেন।

ওয়াশিংটন দক্ষিণাঞ্চলে ২৮ হাজার ৫০০ সেনা মোতায়েন করেছে। জাপান ও প্রশান্ত মহাসাগরের বিস্তৃত অঞ্চলেও ওয়াশিংটনের সামরিক সরঞ্জাম মজুত রয়েছে। যুক্তরাষ্ট্রের হামলা থেকে রক্ষা পেতেই পারমাণবিক অস্ত্র প্রয়োজন বলে মনে করে পিয়ংইয়ং।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো প্রয়োজন নেই: কিমের বোন জং

আপডেট টাইম : ০৫:০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০