ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পুলিশ বাহিনীকে সুরক্ষা সামগ্রী দিলো যুক্তরাষ্ট্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
  • ৩৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে পুলিশ হেডকোয়ার্টার্সে সুরক্ষা সরঞ্জাম দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ডের দূতাবাসের প্রতিনিধিরা পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমদের সঙ্গে সাক্ষাৎ করে সুরক্ষা সরঞ্জাম হস্তান্তর করেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

এতে উল্লেখ করা  হয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে পিপিই সহায়তা দেয়ার পরিকল্পিত কার্যক্রমের চতুর্থ অনুদান এটা। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র শুধু স্টেট ডিপার্টমেন্ট ও ইউএসএআইডি’র মাধ্যমেই কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশকে ৪৩ দশমিক ৪ মিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে।

এছাড়াও যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ও সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’র মাধ্যমেও সাহায্য ও কারিগরি সহায়তা দেয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রের দূতাবাস যে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামগুলো হস্তান্তর করেছে তার মধ্যে রয়েছে— ৪০০০ কেএন৯৫ সার্জিক্যাল মাস্ক, ২০০ মিলিলিটারের ৩২০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার, ৪০০০ জোড়া সার্জিক্যাল গ্লাভস, ৫৫০ পাউন্ড গুঁড়া ব্লিচ, ২২টি জীবাণুনাশক ব্যাকপ্যাক স্প্রেয়ারস, ৭০০টি মুখমণ্ডল ঢাকার শিল্ড, এবং ২৫টি ইনফ্রারেড থার্মোমিটার।

বাংলাদেশ পুলিশ কোভিড-১৯ মোকাবিলার ক্ষেত্রে প্রথমসারির যোদ্ধা হিসেবে দেশব্যাপী স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোভিড-১৯ মোকাবিলা কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যুক্তরাষ্ট্রের দূতাবাসের দেয়া পিপিই পুলিশ বিভাগের সদস্যদের নিজেদের সুরক্ষিত রেখে বাংলাদেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার কাজে সহায়তা করবে।

কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর থেকে যুক্তরাষ্ট্র সরকার বিশ্বব্যাপী জরুরি স্বাস্থ্য, মানবিক, অর্থনৈতিক ও উন্নয়ন সহায়তা কর্মকাণ্ডে সরকার, আন্তর্জাতিক সংস্থা ও এনজিওদের ১ দশমিক ৩ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পুলিশ বাহিনীকে সুরক্ষা সামগ্রী দিলো যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : ০৭:১৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০