ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

দূরত্ব ঘুচিয়ে ঐক্য ধরে রাখাই চ্যালেঞ্জ: আমু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। বর্ষীয়ান নেতা আমুর দায়িত্বে আসায় স্বাগত জানিয়েছেন শরিক দলের নেতারা।

আমির হোসেন আমু বুধবার যুগান্তরকে বলেন, ১৪ দলের আন্দোলন-সংগ্রামে সব সময় সঙ্গে ছিলাম। নেত্রী (আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা) ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব দেয়ায় আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই।

তিনি বলেন, মোহাম্মদ নাসিম অত্যন্ত দক্ষতার সঙ্গে ১৪ দলকে পরিচালিত করেছেন। নানা কর্মসূচি দিয়ে সবসময় শরিক দলগুলোকে তিনি সক্রিয় রেখেছিলেন। ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে আমু বলেন, শেখ হাসিনার নির্দেশে শরিক দলগুলোর সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রেখে প্রাসঙ্গিক কর্মসূচি দেব। করোনাকালেও জনকল্যাণকর কর্মসূচি দিয়ে মানুষের পাশে থাকব। দায়িত্ব পাওয়ার পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কোনো নির্দেশ দিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, না, পাইনি। তবে সময় হলে বা প্রয়োজন মনে করলে তিনি অবশ্যই নির্দেশনা দেবেন।

এদিকে, বুধবার দুপুরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ১৪ দলের শরিক দলের নেতাদের সম্মতিক্রমে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা প্রবীণ নেতা আমির হোসেন আমুকে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব দিয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, দক্ষতা ও প্রজ্ঞা দিয়ে প্রবীণ নেতা আমু ১৪ দলের সমন্বয়কের দায়িত্ব পালনে যথাযথ ভূমিকা রাখবেন বলে নেত্রী (শেখ হাসিনা) আশাবাদ ব্যক্ত করেছেন।

জানা গেছে, মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র খোঁজার কাজ শুরু করে আওয়ামী লীগ। ১৪ দলের শরিক দলগুলোর সঙ্গে এ বিষয়ে ওবায়দুল কাদের আলাপ-আলোচনা করেন। আমুর বিষয়ে কারও আপত্তি না থাকায় তাকে মুখপাত্র করার সিদ্ধান্ত নেয়া হয়। আনুষ্ঠানিক ঘোষণার পর তাকে স্বাগত জানিয়েছেন ১৪ দলের শরিক দলের নেতারা। শরিক দলের কেউ কেউ তাকে অভিনন্দনও জানিয়েছেন।

জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম বুধবার বিকেলে যুগান্তরকে বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের কাছ থেকে মতমত নেয়া হয়েছে। আমরা মনে করি, আমির হোসেন আমু একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। মোহাম্মদ নাসিমের মৃত্যুতে ১৪ দলে যে শূন্যতা তৈরি হয়েছিল, আশা করি তিনি (আমু) সেই শূন্যতা পূরণ করতে সক্ষম হবেন।

বিভিন্ন সংগঠনের অভিনন্দন : আমির হোসেন আমু ১৪ দলের মুখপাত্র হওয়ায় অভিনন্দন জানিয়েছেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমুকে অভিনন্দন জানান জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

দূরত্ব ঘুচিয়ে ঐক্য ধরে রাখাই চ্যালেঞ্জ: আমু

আপডেট টাইম : ০৪:১৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০