ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বাংলাদেশ থেকে চাল আমদানির অনুরোধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
  • ৩০১ বার

হাওর বার্তা ডেস্কঃ  বাংলাদেশ থেকে চাল আমদানির জন্য কানাডার কৃষিমন্ত্রী ম্যারি-ক্লদ বিবেউকে অনুরোধ জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। মঙ্গলবার রাতে অনলাইন (জুম প্ল্যাটফর্মে) বৈঠকের সময় তিনি এ অনুরোধ জানান। বৈঠকে দু’দেশের কৃষি খাত, অ্যাগ্রো-প্রসেসিং এবং ট্রেড নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়। বুধবার কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কানাডার কৃষিমন্ত্রীকে ড. আবদুর রাজ্জাক বলেন, ‘বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ; বিশেষ করে দানাদার জাতীয় খাদ্যে। চাল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে তৃতীয়। তাই বাংলাদেশ থেকে চাল আমদানি করতে কানাডার প্রতি অনুরোধ জানাই। এছাড়া বাংলাদেশ থেকে আমও নিতে পারে কানাডা।’

কৃষিমন্ত্রী বলেন, ‘কানাডা হচ্ছে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র। স্বাধীনতার পর থেকেই দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সুসম্পর্ক বজায় আছে। কানাডায় কৃষি শ্রমিকের প্রচুর চাহিদা রয়েছে। আর বাংলাদেশে রয়েছে কৃষি ডিপ্লোমাধারী প্রচুর দক্ষ জনশক্তি। প্রশিক্ষণের মাধ্যমে মৌসুমি ও অস্থায়ী ভিত্তিতে এসব কর্মীকে কৃষি শ্রমিক হিসেবে কানাডা নিতে পারে। এতে দু’দেশই উপকৃত হবে।’ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষিক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের কথা তুলে ধরেন ড. রাজ্জাক। তিনি বলেন, ‘সরকারের এখন মূল লক্ষ্য হল কৃষিকে বাণিজ্যিকীকরণ করে লাভবান খাতে পরিণত করা। আর এজন্য প্রয়োজন অ্যাগ্রো-প্রসেসিং ও কৃষিপণ্যের রফতানি বৃদ্ধি করা। বাংলাদেশ এ দুই ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। সেজন্য অ্যাগ্রো-প্রসেসিং কৃষি যান্ত্রিকীকরণ ও পণ্য রফতানিতে কানাডা চাইলে বাংলাদেশকে সহায়তা করতে পারে।’

কৃষিক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করে কানাডার কৃষিমন্ত্রী ম্যারি ক্লদ বিবেউ বলেন, কানাডা ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বিপাক্ষিক সুসম্পর্ক বজায় আছে। দু’দেশের মধ্যে বিরাজমান বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে বাংলাদেশ থেকে দক্ষ কৃষি শ্রমিক নেয়া, চাল ও আম আমদানির বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। এ সময় তিনি অ্যাগ্রো-প্রসেসিং ও কৃষিপণ্যের বাজারজাতে বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তার আশ্বাস দেন। কৃষি গবেষণা প্রশিক্ষণসহ কারিগরি সহায়তারও আশ্বাস দেন তিনি।

অনলাইন বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সচিব নাসিরুজ্জামান, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, কানাডায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজানুর রহমান, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) হাসানুজ্জামান কল্লোলসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংস্থা প্রধানরা অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বাংলাদেশ থেকে চাল আমদানির অনুরোধ

আপডেট টাইম : ১০:০২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০