ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কিশোরগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে গত দুইদিনে কেড়ে নিলো তিন প্রাণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০
  • ৩৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত দুইদিনে তিনজন মারা গেছেন। মারা যাওয়া এই তিনজনের সবাই পুরুষ। তাদের মধ্যে একজন কিশোরগঞ্জ সদর উপজেলার, একজন নিকলী উপজেলার ও একজন বাজিতপুর উপজেলার বাসিন্দা।

সর্বশেষ মারা যাওয়া ব্যক্তি কিশোরগঞ্জ সদর উপজেলার। তার নাম হাবিবউল্লাহ হাবিব (৫৩)। তিনি সদর মডেল থানা সংলগ্ন নাসরীন হোমিও হলের মালিক।

হাবিবউল্লাহ হাবিব শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে মারা যান।

গত রোববার (৫ জুলাই) করোনা পজেটিভ শনাক্ত হওয়ার পর ওইদিনই তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল।

এর আগের দিন সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বাজিতপুরে হযরত আলী (৯০) নামে এক ব্যক্তি মারা যান।

গত ২৮ জুন করোনা পজেটিভ শনাক্ত হওয়ার পর তিনি উপজেলার ভাগলপুর এলাকার নিজ বাসায় হোম আইসোলেশনে ছিলেন। সেখানেই সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

মারা যাওয়া হযরত আলীর স্থায়ী নিবাস জেলার অষ্টগ্রাম উপজেলার আদমপুর গ্রামে।

এর আগে রোববার (৫ জুলাই) দিবাগত রাত ২টার দিকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহম্মদ আলী (৭০) নামে এক ব্যক্তি মারা যান।

তিনি নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের ধারীশ্বর গ্রামের বাসিন্দা। গত ২ জুলাই করোনা পজেটিভ শনাক্ত হন তিনি।

ওইদিনই (২ জুলাই) তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

গত রোববার (৫ জুলাই) পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৬ জন মারা যান। দুইদিনে আরো তিনজনের মৃত্যু হওয়ায় বর্তমানে জেলায় মৃতের সংখ্যা ২৯ জন।

উপজেলাওয়ারী হিসেবে, কিশোরগঞ্জ সদর উপজেলার ৬ জন, হোসেনপুর উপজেলার ১ জন, করিমগঞ্জ উপজেলার ২ জন, তাড়াইল উপজেলার ১ জন, কটিয়াদী উপজেলার ১ জন, কুলিয়ারচর উপজেলার ১ জন, ভৈরব উপজেলার ১২ জন, নিকলী উপজেলার ২ জন, বাজিতপুর উপজেলার ২ জন ও মিঠামইন উপজেলার ১ জন মৃত ব্যক্তি রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কিশোরগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে গত দুইদিনে কেড়ে নিলো তিন প্রাণ

আপডেট টাইম : ০৫:০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০