ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কোরবানির পশু অনলাইন দেখে কেনা যাবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫২:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০
  • ২৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কোরবানির  ঈদের খুব একটা বেশী দেরী নেই।করোনা ভাইরাসে সবই উল্টা-পাল্টা হয়ে গেছে।আর এই করোনার মুহুর্তে সামাজিক দুরুত্ব বজায় রেখে সরকারী উদ্যোগে বসানো হবে ডিজিটাল পশুর হাট।আর ঘরে বসে অনলাইনে দেখে কেনা যাবে কোরবানির পশু। অনলাইনে কোরবানির পশু বেচাকেনা নতুন নয়।

এবার পরিস্থিতি, আগেই যেটি বলা হলো, সম্পূর্ণ আলাদা। করোনা সংক্রমণ ঠেকাতে পশুর হাটের সংখ্যা অনেক কমিয়ে আনা হচ্ছে। রাজধানীতে বসবে অল্পসংখ্যক হাট। ক্রেতারাও সচেতন। জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না। এ অবস্থায় ক্রেতাদের উল্লেখযোগ্য অংশ অনলাইন হাটের প্রতি ঝুঁকবেন বলে ধারণা করা হচ্ছে। সব দিক বিবেচনায় মঙ্গলবার থেকে সরকারী উদ্যোগে চালু করা হয়েছে ডিজিটাল হাট। আগ্রহীরা ওয়েবসাইটে ঢুকে নিবন্ধন করে পশু বিক্রি বা কেনার কাজে অংশ নিতে পারবেন।

উদ্যোগটির সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে সরকারের আইসিটি বিভাগ। ‘ফুড ফর নেশন’ প্ল্যাটফর্মের মাধ্যমে কর্মসূচীটি বাস্তবায়ন করা হচ্ছে। বিভাগটি বলছে, এই হাটের ক্রেতারা ঘরে বসেই গরু ছাগলের ছবি ও লাইভ ভিডিয়ো দেখতে পারবেন। পশুর ওজন ওজনসহ অন্যান্য তথ্য জানতে পারবেন। গরু চাষী, খামারি বা ব্যাপারীদের সঙ্গে সরাসরি যোগাযোগেরও সুযোগ রাখা হয়েছে। কথা বার্তায় উপয় পক্ষ সন্তুষ্ট হলে পশু হোম ডেলিভারির ব্যবস্থা করা হবে। ক্রেতা নিজ উদ্যোগেও পশু সংগ্রহ করতে পারবেন।

আইসিটি বিভাগ জানাচ্ছে, নিবন্ধনের পর বিক্রেতাদের নিজস্ব প্যানেল থেকে পশুর ছবি, ভিডিয়ো ও অন্যান্য তথ্য আপলোড করতে হবে। এসব ছবি ও তথ্য ওয়েবসাইটের মাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার তার নিজ খরচে প্রচার করবে। ফলে ক্রেতারা সহজেই তাদের কোরবানির পশু পছন্দ করার সুযোগ পাবেন।

সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, ইতোমধ্যে সারাদেশ থেকে বিক্রেতারা নিবন্ধিত হতে শুরু করেছেন। মঙ্গলবার পর্যন্ত ৭০ খামারি, ৩৯ স্বাধীন বিক্রেতা ও ১৩ ব্যাপারী নিবন্ধন করেছেন।

ডিজিটাল হাট চালু করা ও এর লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশ এখন ডিজিটাল। বর্তমান সরকার এ খাতটিকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। আজ তার সুফল পাচ্ছি আমরা। করোনার প্রাদুর্ভাবে সব যখন অচল হতে চলেছে তখন ডিজিটালি সব কিছু করছি আমরা। এরই অংশ হিসেবে হাট চালু করা হলো। এটি দেশের সবচেয়ে বড় ম্যাচ মেকিং ডিজিটাল হাট হতে যাচ্ছে বলেও আশা করেন প্রতিমন্ত্রী। বলেন, খামারি ও মালিকদের অর্থনৈতিক ক্ষতি ও তাদেরসহ ক্রেতাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। আমি সারাদেশের খামারি ও মালিকদের অনুরোধ জানাচ্ছি, আপনারা আপনাদের পশুর তথ্য নিয়ে এ প্ল্যাটফর্মে আসুন। আমরা দেশের সবার স্বাস্থ্য সুরক্ষা অটুট রেখেই আমাদের অর্থনৈতিক ও ধর্মীয় কর্মকা-গুলো চালু রাখতে চাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কোরবানির পশু অনলাইন দেখে কেনা যাবে

আপডেট টাইম : ০১:৫২:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০