ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিশ্বব্যাপী একদিনে ২ লাখের বেশি করোনা আক্রান্ত, মৃত্যু ৫৫২১

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০
  • ২৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দুদিন আগে আক্রান্তের হার কিছুটা কমলেও গত ২৪ ঘণ্টায় পুনরা ২ লাখের ঘর অতিক্রম করলো বিশ্ব মহামারী করোনাভাইরাস। বিশ্বব্যাপী একদিনেই ২ লাখ ৭ হাজার ৭৫২ জন মানুষের দেহে করোনা সংক্রমণ পাওয়া গেছে। আর মারা গেছেন ৫ হাজার ৫১২ জন।

ওয়ার্ল্ডোমিটার এর তথ্য বলছে, গত দুদিন আগে এই সংখ্যাটি ছিলো ১ লাখ ৭১ হাজার ৭৩৬ জন। আর মৃত্যু ছিলো ৩ হাজার ৫৭৩ জনের। কিন্তু দুদিন পর তা আবারও বেড়ে গেলো।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সর্বাধিক করোনা আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। ৫৫ হাজার ৪৪২ জন মানুষের দেহে এদিন করোনা সনাক্ত হয়। যা দুদিন আগে ছিলো ৫০ হাজার ৫৮৪ জনে। যুক্তরাষ্ট্রে মোট করোনা আক্রান্ত মানুষের সংখ্যা এখন ৩০ লাখ ৯৭ হাজার ৮৪ জন, যা বিশ্বে সর্বোচ্চ। মোট মৃত্যুতেও যুক্তরাষ্ট্র সবার আগে। এখন পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯৯৩ জন সহ মোট মারা গেছেন ১ লাখ ৩৩ হজার ৯৭২জন।

করোনা আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনা সনাক্ত হয়েছে ৪৮ হাজার ৫৮৪ জনের দেহে। এই সংখ্যাটি দুদিন আগে ছিলো ২১ হাজার ৪৮৬ জনে। ব্রাজিলে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ১৬ লাখ ৭৪ হাজার ৬৫৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় সর্বাধিক মৃত্যু হয়েছে ব্রাজিলে। ১ হাজার ৩১২ জন মানুষ মারা গেছে এদিন। ব্রাজিলে মোট মারা গেছেন ৬৬ হাজার ৮৬৮ জন মানুষ।

গতকাল ব্রাজিলে প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রেসিডেন্ট নিজেই এটি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, তার জ্বর এসেছে এবং গায়ে ব্যথা অনুভব করছেন।

নিউইয়র্ক টাইমস পত্রিকা জানিয়েছে: শুধু বলসোনারোই নন তার কয়েকজন সহকারীও করোনায় আক্রান্ত হয়েছেন।

গত শনিবার জেয়ার বলসোনারো যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে সে দেশে মার্কিন দূতের এক ভোজসভায় যোগ দিয়েছিলেন।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৯ লাখ ৪৮ ২৪৪ জনে। আর মৃত্যু হয়েছে ৫ লাখ ৪৬ জন ৫৪৭ জন মানুষের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিশ্বব্যাপী একদিনে ২ লাখের বেশি করোনা আক্রান্ত, মৃত্যু ৫৫২১

আপডেট টাইম : ০৯:১৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০