ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পশ্চিম তীর সংযুক্ত করার ইসরাইলি পরিকল্পনার নিন্দায় পাকিস্তান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০
  • ৩০০ বার

হাওর বার্তা ডেস্কঃ জর্ডান উপত্যকা ও পশ্চিম তীরের সব বসতি সংযুক্ত করার ইসরাইলী পরিকল্পনা সর্বসম্মতভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের পররাষ্ট্র দফতর, আইন প্রণেতা ও রাজনীতিকরা। পররাষ্ট্র দফতরের মুখপাত্র আয়শা ফারুকি এই সংবাদ সংস্থাকে বলেন, ফিলিস্তিনের ব্যাপারে পাকিস্তানের নীতি অপরিবর্তনীয়। ইসরাইলের  কোয়ালিশন সরকার পশ্চিম তীরকে সংযুক্ত করার যে পরিকল্পনা করছে তাতে আমরা উদ্বিগ্ন। তিনি বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভ‚মির যেকোন সংযুক্তির বিরোধিতা করে ইসলামাবাদ। এটা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং এতে ইতোমধ্যে অশান্ত হয়ে পড়া পরিস্থিতির আরো অবনতি ঘটবে। ১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনি ভূখন্ড অবৈধভাবে দখল করে আছে ইসরাইল। মুখপাত্র বলেন, ফিলিস্তিনের ব্যাপারে জাতিসংঘ ও ওআইসি’র গ্রহণ করা প্রস্তাবগুলো সমর্থন করে পাকিস্তান এবং ফিলিস্তিনীদের অধিকার সমুন্নত করতে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক স¤প্রদায়ের প্রতি আহবান জানায়। পাকিস্তান পার্লামেন্টের উচ্চ কক্ষের ডেপুটি চেয়ারম্যান সালিম মানদিভিওয়ালা বলেন, ইসরাইলের এই পরিকল্পনার ব্যাপারে তার দেশ চুপ থাকতে পারে না এবং ফিলিস্তিনিদের প্রতি অব্যাহত সমর্থন দিয়ে যাবে। অপর এক খবরে বলা হয়, সীমান্তে লাইন অব কন্ট্রোলে (এলএসি) যুদ্ধবিরতি লঙ্ঘন করে ৫ পাকিস্তানি নাগরিকের ওপর গুলি চালানোর ঘটনায় ভারতের সিনিয়র ক‚টনৈতিককে তলব করেছে ইসলামাবাদ। সোমবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কড়া প্রতিবাদ জানানোর জন্য তাকে তলব করা হয় বলে জানিয়ে ডন অনলাইন। আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়, রোববার রাতে নিকিয়াল সেক্টরে ভারতীয় বাহিনীর উসকানিম‚লক গুলিতে ৫ জন বেসামরিক নাগরিক আহত হন। আহতদের মধ্যে ৩ জন বালক ও দুইজন নারী। পাকিস্তানি সেনাবাহিনী এর যথাযথ জবাব দিয়েছে তিনি যোগ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ভারতীয় বাহিনীর উসকানিম‚লক গুলিতে ১০ বছর বয়সী জোনায়েদ, ৭ বছরের আরিয়ান, ৭০ বছরের বৃদ্ধা জাহান বেগম, ৫০ বছর বয়সী জুবায়েদা বিবি ও ১৫ বছরের কামরান শফিক গুরুতর আহত হন। আনাদোলু, ডন অনলাইন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পশ্চিম তীর সংযুক্ত করার ইসরাইলি পরিকল্পনার নিন্দায় পাকিস্তান

আপডেট টাইম : ০৮:৩৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০