ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

করোনা কোরবানীর ঈদের আগেই চালু হচ্ছে গণস্বাস্থ্যের আইসিইউ ইউনিট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০
  • ২৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বমানের আইসিইউ ইউনিট করছে গণস্বাস্থ্য নগর হাসপাতাল। ৪১ শয্যা বিশিষ্ট এই আইসিইউ ইউনিটের মধ্যে নীচতলায় সম্পূর্ণ আলাদাভাবে করোনা রোগীদের জন্য ১৫ শয্যার একটি ইউনিট করা হচ্ছে। হাসপাতালটির দক্ষিণ পার্শ্বে এই করোনা আইসিইউ ইউনিট তৈরির কাজ প্রায় শেষ পর্যায়। আসছে কোরবানীর ঈদের আগেই এই করোনা আইসিইউ ইউনিটের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।

তিনি জানান, নীচতলায় আলাদাভাবে ১৫ সিটের এই করোনা আইসিইউ ইউনিট ছাড়াও নগর হাসপাতালের চতুর্থ তলায় ২৬ শয্যাবিশিষ্ট আরো দুটি ইউনিট তৈরি করা হচ্ছে। এরমধ্যে ১৮ সিটের বিশ্বমানের কিডনি ট্রান্সফারেন্ট একটি ইউনিট করা হচ্ছে। এই কিডনি ট্রান্সফারেন্ট ইউনিটে বর্তমান সময়ের ইলেক্ট্রনিক বেড ছাড়াও ব্যাংক কিংবা সিঙ্গাপুরের হাসপাতালগুলোতে যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয় সংশ্লিষ্ট রোগীরা তারচেয়েও বেশি সুবিধা পাবেন বলে জানান অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদ। তিনিও এর আগে যুক্তরাজ্যের লন্ডন, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের হাসপাতালে আইসিইউ ইউনিটে দায়িত্ব পালন করেন।

এদিকে, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা সম্পর্কে মিন্টু জানান, তার অবস্থার বেশ উন্নতি হচ্ছে। তিনি কথা বলেন- ধীরে ধীরে। আগের চেয়ে বেশি হাটাহাটি করতে পারছেন। নিয়মিত কিডনি ডায়ালাইসিস হচ্ছে। শরীরে ভাইরাসের সংক্রমণ আছে, তবে অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

করোনা কোরবানীর ঈদের আগেই চালু হচ্ছে গণস্বাস্থ্যের আইসিইউ ইউনিট

আপডেট টাইম : ০৮:২৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০