ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

করোনা হাসপাতালেই আয়োজন করে বিয়ে করলেন ২ চিকিৎসক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০
  • ৩০০ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাস তাণ্ডবে ফুরসত মিলছে না ফ্রন্টলাইনার চিকিৎসকদের। করোনা আক্রান্তদের জীবন বাঁচাতে ব্যস্ত সময় পার করছেন তারা।

নিজেদের গুরুত্বপূর্ণ অনেক কাজ বাদ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে শ্রম দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা।

তাই রোগীদের সেবা দিতে গিয়ে সময় বের করতে না পেরে হাসপাতালেই বিয়ে সেরেছেন দুই চিকিৎসক।

সম্প্রতি ভারতের মহারাষ্ট্রের রাজধানী শহর মুম্বাইয়ের সিওন হাসপাতালে ঘটেছে এই ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মুম্বাইয়ের সিওন হাসপাতালের দুই চিকিৎসক ডা. রিম্পি নাহারিয়া (২৯) ও ডা. সারজেরাও সোনুন (৩০)। তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছিলেন। কিন্তু করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে বারবার পিছিয়ে যাচ্ছিল বিয়ের দিনক্ষণ। অবশেষে উপায় না পেয়ে কর্মস্থল হাসপাতালেই বিয়ের আয়োজন করেন এই দুই অ্যানাসথেসিওলজিস্ট।

এ দুই চিকিৎসকের বিয়ে উপলক্ষে গত ৩০ জুন হাসপাতালের হোস্টেলের অষ্টম তলাফুল দিয়ে সাজানো হয়। অর্ডার দেয়া বিশেষ খাবারের।

এই বিয়ে প্রসঙ্গে বর ডা. সারজেরাও সোনুন বলেন, ‘মহামারী থেকে বিশ্ব কবে নিস্তার পাবে, তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। এদিকে রোগীদের সেবায় নিজেদের জন্য আলাদা করে সময় বের করে নিতে পারছিলাম না। তাই বিয়েটা হাসপাতালেই সেরে ফেলার সিদ্ধান্ত নিই।

কনে ডা. রিম্পি নাহারিয়া বলেন, ‘এমন পরিস্থিতিতে ধূমধাম করে বিয়ের প্রশ্ন আসে না। তাই বিয়েতে বিশেষ একটা কিছু করতে চেয়েছিলাম। আর এভাবেই আমাদের বন্ধুরা আমাদের বিয়েটাকে স্পেশাল করে তুলল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

করোনা হাসপাতালেই আয়োজন করে বিয়ে করলেন ২ চিকিৎসক

আপডেট টাইম : ০৮:১৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০