ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা নেইমারকে দেখে কান্নায় ভেঙে পড়লো খুদে ভক্ত, জড়িয়ে ধরলেন তারকা ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের সঙ্গে যুক্ত হলেন বুশরা ও নওশিন রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা করা হয় যেভাবে, উঠে এলো সিদ্ধার্থের বর্ণনায় দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল

এবার আসবে ট্রেনে কোরবানির পশু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
  • ৩৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আম পরিবহনের জন্য ম্যাংগো স্পেশাল ট্রেনের পর এবার দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে ঢাকা ও চট্টগ্রামে ট্রেনে করে কোরবানির পশু পরিবহন করা হবে। আগ্রহী ব্যবসায়ীদের রেলওয়ের নিয়ন্ত্রণ কক্ষের ০১৭১১-৬৯১৫২০ নম্বর যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

মঙ্গলবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাণিসম্পদ অধিদপ্তর ও সংশ্লিষ্ট ব্যবসায়ী মহলের সাথে আলোচনা করে কোরবানির পশু পরিবহনে সম্ভাব্য দিন তারিখ, রুট ও স্টেশন নির্ধারণ করা হবে।

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে যে কোনো দিন থেকেই এ ট্রেন চালু করা যাবে। গাইবান্ধা বা পাবনা অথবা কুষ্টিয়া থেকে চট্টগ্রামে প্রতি গরুর ভাড়া সর্বোচ্চ দুই হাজার ৫০০ টাকা এবং ঢাকায় এক হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা হতে পারে।

রেলওয়ে এর মধ্যে আম পরিবহনে ম্যাংগো স্পেশাল নামে ট্রেন চাপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে পরিচালনা করছে। এর ফলে ব্যবসায়ীরা সহজেই ঢাকাসহ অন্যান্য শহরে খুবই অল্প ভাড়ায় আম পরিবহন করতে পারছে। এবার ট্রেনে পশু পরবিহন করা হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সুবিধা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

এবার আসবে ট্রেনে কোরবানির পশু

আপডেট টাইম : ০৬:১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০