ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র ছাড়তে হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
  • ৩৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্র সরকারের বার্তা হচ্ছে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের দেশটি ছাড়তে হতে পারে বা নির্বাসনে যেতে হবে। যে দেশের আকর্ষণীয় স্কলারশিপ দেওয়ার কারণে উচ্চ শিক্ষার জন্য বিশ্বের নানা প্রান্তের মেধাবী শিক্ষার্থীদের প্রধান গন্তব্য ছিল মার্কিন মুল্লুক। সেই দেশটি এখন শিক্ষার্থীদের দেশ ত্যাগ করতে বলছে। এর ফলে বিদেশি শিক্ষার্থীরা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

সোমবার যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এবং শুল্ক প্রয়োগকারী সংস্থা ঘোষণা দিয়েছে, যেসব শিক্ষার্থীরা অনলাইনে পড়াশুনা করছেন তাদের ভিসা প্রত্যাহার করা হবে। অধ্যায়নরত সব বিদেশি শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে হবে।

এই সংস্থাটির বিবৃতিতে বলা হয়, নন-ইমিগ্রেন্ট এফ-১ ও এম-১ শিক্ষার্থীদের মধ্যে যারা কেবল অনলাইনে ক্লাস করছেন তাদের ভিসা ফিরিয়ে নেওয়া হবে। এই জাতীয় শিক্ষার্থীদের আমেরিকায় প্রবেশের জন্যে নতুন করে আর ভিসা তো দেওয়া হবে না, সেই সঙ্গে যেসব বিদেশি ছাত্রছাত্রীরা বর্তমানে দেশটিতে থেকে অনলাইনে পড়াশুনা করছেন তাদেরও নিজেদের দেশে ফিরে যেতে হবে।

সেই সঙ্গে কড়া হুঁশিয়ারি দিয়ে সংস্থাটি একথাও বলে যে, যদি ছাত্রছাত্রীরা এই নির্দেশ না মানেন তবে তাদের চরম পরিণতি ভোগ করতে হতে পারে। যাদের পড়াশুনা পুরোপুরি অনলাইন ভিত্তিক এই জাতীয় শিক্ষার্থীদের পরবর্তী সেমিস্টারের জন্যে কোনও ভিসা দেওয়া হবে না। এমনকি এই জাতীয় শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতিও দেওয়া হবে না।

দেশটির নতুন এই নিয়মে হাজারো বিদেশি শিক্ষার্থী বিপাকে পড়তে পারেন বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে। ইতোমধ্যে করোনা ভাইরাসের কারণে দেশটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন ভিত্তিক পাঠ দানের সিদ্ধান্ত নিয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ বিশ্ববিদ্যালয় অবশ্য এক্ষেত্রে তাদের পরবর্তী সেমিস্টারের পরিকল্পনার বিষয়ে এখনও কিছু জানায়নি। যদিও হার্ভার্ডের মতো কিছু বড় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অনলাইন ক্লাস করার ঘোষণা করেছে। এমনকি যারা ওই ক্যাম্পাসে বাস করেন তাদের জন্যও।

হার্ভার্ডের কেনেডি গভর্নমেন্ট অফ গভর্নমেন্টের স্নাতকের শিক্ষার্থী ভ্যালেরিয়া মেন্ডিওলা বলেন, অভিবাসন বিভাগের এই সিদ্ধান্ত খুবই হতাশাজনক। যদি আমাকে যুক্তরাষ্ট্র ছাড়তে হয় তাহলে আমি আমার দেশ মেক্সিকো যেতে পারবো। কিন্তু এখানে অনেক শিক্ষার্থীই আছেন যারা এই মুহূর্তে তাদের দেশে ফিরতে পারবেন না।

ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এডুকেশনের হিসাব অনুযায়ী ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে ১ মিলিয়নেরও বেশি-বিদেশি ছাত্র রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র ছাড়তে হবে

আপডেট টাইম : ০৫:৩৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০