ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

করোনাভাইরাসে ভারতে মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়াল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
  • ৩০১ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসে ভারতে মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে। বিশ্বের দ্বিতীয় জনবহুল এই দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যাও ৭ লাখ ১৯ হাজারের বেশি।

এরই মধ্যে আক্রান্তের সংখ্যায় রাশিয়াকে পেছনে ফেলে বিশ্বে তৃতীয় স্থানে পৌঁছে গেছে ভারত।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, লকডাউনের বিধিনিষেধ শিথিল করার পর ভারতে এখন সংক্রমণ ও মৃত্যুর হার গত তিন মাসের মধ্যে সবচেয়ে বেশি।

মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত এক দিনে আরও ২০ হাজার ১৬০ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে সেখানে। তাতে ১ কোটি ৩০ লাখ মানুষের এই দেশে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ১৯ হাজার ৬৬৫ জন।

এই সময়ে করোনাভাইরাসে আরও ৪৬৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হলো ২০ হাজার ১৬০ জনের।

ভারতে মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়তে থাকলেও প্রতি দশ হাজারে মৃত্যু হারের বিবেচনায় এখনও তা বেশ কম। ভারতে প্রতি দশ হাজারে মৃত্যু হার এখন শূন্য দশমিক ১৫, যেখানে যুক্তরাষ্ট্রে এই হার ৩ দশমিক ৯৭, যুক্তরাজ্যে ৬ দশমিক ৬৫।

গত ৩০ জানুয়ারি কেরালায় প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পর ভারতে আক্রান্তের সংখ্যা লাখে পৌঁছাতে সময় লেগেছিল ১১০ দিন।

মার্চের শেষে ভারতজুড়ে দেয়া কঠোর লকডাউনের কারণে দেশটিতে মে মাসের মাঝামাঝি পর্যন্ত জনসংখ্যা অনুপাতে রোগী মিলছিল কমই। কিন্তু লকডাউন শিথিলের পর থেকে পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায়।

শনাক্ত রোগীর সংখ্যা এক থেকে দুই লাখে পৌঁছায় মাত্র ১৫ দিনে। এরপর দুই থেকে তিন লাখে ১০ দিনে, তিন থেকে চার লাখে ৮ দিনে, চার থেকে পাঁচ লাখে ৬ দিন, পাঁচ থেকে ছয় লাখে পৌঁছাতে ৫ দিন সময় লাগে। শেষ এক লাখ যোগ হতেও মাত্র ৫ দিনই সময় লেগেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

করোনাভাইরাসে ভারতে মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়াল

আপডেট টাইম : ০২:২০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০